পুজোয় ভিড় সামলাতে শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ স্পেশাল ট্রেন, জানুন রুট ও সময়সূচী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে যাতে বাড়ি ফিরতে সমস্যায় পড়তে না হয়, তার জন্য বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেল। পুজোর দিনগুলিতে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন শাখায় চালানো হবে বিশেষ লোকাল ট্রেন। ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত রাতের পাশাপাশি সন্ধ্যাতেও মিলবে অতিরিক্ত ট্রেন পরিষেবা। তবে একই সঙ্গে একাধিক নিয়মিত লোকাল বাতিল রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬-১৭, ১৭-১৮, ১৮-১৯, ১৯-২০ এবং ২০-২১ অক্টোবরের মধ্যবর্তী রাতে চলবে বিশেষ লোকাল। শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-কল্যাণী, শিয়ালদহ-বনগাঁ, হাসনাবাদ-বারাসত, শিয়ালদহ-ডানকুনি-সহ বিভিন্ন শাখায় এই পরিষেবা পাওয়া যাবে। দক্ষিণ শাখায় শিয়ালদহ-বারুইপুর, বারুইপুর-লক্ষ্মীকান্তপুর এবং শিয়ালদহ-কমাগাতামারু বাড্ড বাড্ডে শাখাতেও চলবে বিশেষ ট্রেন।

কোন শাখায় কখন ছাড়বে বিশেষ ট্রেন?

• শিয়ালদহ-রানাঘাট: রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে বিশেষ লোকাল। রানাঘাট পৌঁছবে রাত ১১টা ৩০ মিনিটে।
• শিয়ালদহ-কল্যাণী: রাত ৯টা ১০ মিনিটে ছাড়বে বিশেষ লোকাল। কল্যাণী পৌঁছবে রাত ১০টা ২৫ মিনিটে।
• শিয়ালদহ-হাসনাবাদ: রাত ১১টা ৩০ মিনিটে ছাড়বে বিশেষ লোকাল। হাসনাবাদ পৌঁছবে রাত ১টা ৪২ মিনিটে।
• শিয়ালদহ-বনগাঁ: রাত ১২টা ৪৪ মিনিটে ছাড়বে বিশেষ লোকাল। বনগাঁ পৌঁছবে রাত ২টা ৪৪ মিনিটে।
• শিয়ালদহ-ডানকুনি: রাত ১১টায় ছাড়বে বিশেষ লোকাল। ডানকুনি পৌঁছবে রাত ১১টা ৪২ মিনিটে।
• শিয়ালদহ-বারুইপুর: রাত ১১টা ৪০ মিনিটে ছাড়বে বিশেষ লোকাল। বারুইপুর পৌঁছবে রাত ১২টা ২৫ মিনিটে।

শুধু রাতেই নয়, ১৭ থেকে ২১ অক্টোবর সন্ধ্যাতেও অতিরিক্ত লোকাল চালানো হবে। শিয়ালদহ থেকে বিকেল ৫টা ৫ মিনিটে ছেড়ে কৃষ্ণনগর পৌঁছবে একটি বিশেষ ট্রেন। অন্য দিকে, বিকেল ৫টা ৫৫ মিনিটে ছাড়বে শিয়ালদহ-রানাঘাট বিশেষ লোকাল। এ ছাড়া, ১৬ থেকে ১৯ অক্টোবর রানাঘাট-লালগোলা ও শিয়ালদহ-লালগোলা শাখায় অতিরিক্ত ইএমইউ ট্রেন চালানো হবে।

আরও পড়ুনঃমর্মান্তিক! লিভ-ইন সঙ্গিনীকে গলায় ছুরি মেরে খুন, গ্রেফতার অভিযুক্ত

লোকাল ট্রেনের সময়সূচিতে বদল

১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সারাদিন রবিবারের সময়সূচি মেনে চলবে লোকাল ট্রেন। ওই দিনগুলিতে দুপুর ২টোর পর থেকে সমস্ত লোকাল পথে সব স্টেশন, হল্ট ও ফ্ল্যাগ স্টেশনে দাঁড়াবে।

কোন ট্রেনগুলি বাতিল?

১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত শিয়ালদহ-বারাসত, শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-কৃষ্ণনগর এবং শিয়ালদহ-বারুইপুর শাখার একাধিক নিয়মিত লোকাল বাতিল থাকবে। ১৬ থেকে ২০ অক্টোবর এসি ইএমইউ লোকাল চলবে কর্মদিবসের সময়সূচি অনুযায়ী। ২১ অক্টোবর চলবে রবিবারের সময়সূচি মেনে।

তাই পুজোর রাতে বা সন্ধ্যায় ট্রেনে যাতায়াতের পরিকল্পনা থাকলে, বাড়ি থেকে বেরোনোর আগে  ট্রেনের সময়সূচি ও বাতিলের তালিকা দেখে নেওয়ার পরামর্শ দিচ্ছে রেল।

ষষ্ঠীর সকালে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ি উল্টে মৃত ৩

উত্তর বম্বে সর্বজনীন দুর্গাপুজোয় ঐতিহ্যবাহী সাজে কাজল, মা-বোনকে আগলে রাখলেন অভিনেত্রী

সবজি ও পনিরের মেলবন্ধনে জমবে স্বাদ! পুজোতে বানান নবরত্ন কোর্মা

চলন্ত ট্রেনের এসি কামরায় পানের দোকান! বার্থে বসেই পান তৈরি করছে বিক্রেতা, ভাইরাল ভিডিয়ো

রেস্তরাঁয় যাবেন কেন? পুজোর সময়ে ঘরেই বানান স্বাদের তন্দুরি দম আলু

মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

অস্ত্রোপচারের পর পেট থেকে বেরল তোয়ালে, চক্ষু চড়কগাছ চিকিৎসকদের

জেলের বাইরে থাকলেও দুর্গাপুজোতে ঘরবন্দি পার্থ, উৎসবে মন খারাপ প্রাক্তন শিক্ষামন্ত্রীর

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

মহাষষ্ঠীতে বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ ভিজবে কোন কোন জেলা?