যাত্রীদের চাপ কমাতে শিয়ালদহ ডিভিশনে চলবে বিশেষ ট্রেন, থাকবে বাড়তি কামরা

Share:

নিজস্ব প্রতিনিধি:  কলকাতা তথা দেশের অন্যতম ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদহ। এই স্টেশন দিয়ে প্রতিদিন লক্ষাধিক যাত্রী যাতায়াত করেন। অফিসযাত্রী, ছাত্রছাত্রী থেকে শুরু করে দূরপাল্লার যাত্রীরা কেউই বাদ যান না।  সব মিলিয়ে প্রতিদিনই এই স্টেশনে থাকে উপচে পড়া ভিড়। বিশেষ করে  অফিস টাইমে  যাত্রীদের ভোগান্তি বাড়ে। এই সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে পূর্ব রেল।  জানানো হয়েছে, যাত্রীদের চাপ কমাতে শিয়ালদহ থেকে বিশেষ ট্রেন চালানো হবে। পাশাপাশি ট্রেনগুলিতে  অতিরিক্ত কামরা যুক্ত করা হবে, যাতে বেশি সংখ্যক যাত্রী সহজে যাতায়াত করতে পারেন।   

যাত্রীদের অত্যধিক ভিড় সামাল দিতে এবং আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ বেশ কিছু ‘সংরক্ষণহীন বিশেষ ট্রেন’ চালু করেছে এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলের (NFR)  আওতায় থাকা ট্রেনগুলিতে অতিরিক্ত  কামরা যুক্ত করেছে।  এই পদক্ষেপগুলির মূল লক্ষ্য হলো যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলানো এবং পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন গন্তব্যের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের স্বস্তি দেওয়া।  

এক নজরে দেখে নিন বিশেষ ট্রেনের সময়সূচি

রঙ্গাপাড়া থেকে কলকাতা (ট্রেন নম্বর ০৫৮৫১)- এই ট্রেনের কলকাতা স্টেশনে বিকেল ৫টায় পৌঁছানোর কথা রয়েছে।

কলকাতা থেকে রঙ্গাপাড়া (ট্রেন নম্বর ০৫৮৫২)- কলকাতা স্টেশন থেকে রাত ১০টায় রঙ্গাপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

আলিপুরদুয়ার জংশন থেকে কলকাতা ( ট্রেন নম্বর ০৫৪৬৫)- এই ট্রেন  বিকেল ৪টে ৩০ মিনিটে কলকাতায় পৌঁছাবে 

কলকাতা থেকে আলিপুরদুয়ার জংশন (ট্রেন নম্বর ০৫৪৬৬)- কলকাতা স্টেশন থেকে রাত ১০টা ৩০ মিনিটে আলিপুরদুয়ার জংশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই ট্রেনগুলিতে যথাক্রমে ২১টি এবং ১৬টি কোচ থাকবে। যাত্রীদের সুবিধার্থে এই ট্রেনগুলি আজিমগঞ্জ–মুর্শিদাবাদ হয়ে সফর করবে। 

এই বিশেষ ট্রেনগুলি ছাড়াও, ইস্টার্ন রেলওয়ের শিয়ালদহ ডিভিশন থেকে উত্তর-পূর্ব রেলওয়ে (NFR)-এর দিকে চলাচলকারী বিশেষ ট্রেনগুলির যাত্রী ধারণক্ষমতা বৃদ্ধি করছে। দুপুর ৩টেয় নিউ আলিপুরদুয়ারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেন তিস্তা তোর্সা এক্সপ্রেস (১৩১৪১) –এর সঙ্গে অতিরিক্ত GSCN (অসংরক্ষিত) কোচ যুক্ত করা হবে। এছাড়া সন্ধ্যা ৮টা ৪০ মিনিটে শিয়ালদহ থেকে বামনহাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস (১৩১৪৭) -এর সঙ্গে একটি অতিরিক্ত LS (অসংরক্ষিত)  কামরা যুক্ত করা হবে যাতে আরও বেশি সংখ্যক যাত্রী যাতায়াত করতে পারেন।    

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

ঠাকুর দেখার ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়া, কলকাতার সেরা ফিশ রোল পাবেন কোথায়?

পুজোয় অতিথিদের চমক দিতে চান? অল্প উপকরণে চটজলদি বানান কাঁচা পেঁপের বরফি

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা