ফের বাতিল একগুচ্ছ লোকাল, ভোগান্তিতে যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সপ্তাহান্তে ফের  ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা ।  ট্রেন বাতিল শিয়ালদহ ডিভিশনে। শনিবার রাত সওয়া দশটা থেকে রবিবার সকাল আটটা পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা । এই মর্মে পূর্ব রেলের তরফ থেকে জারি হয়েছে বিজ্ঞপ্তি । সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে ,  শিয়ালদহ বাসুলডাঙা ব্রিজের গার্ডার পরিবর্তন করা হবে । সেইজন্য সাড়ে ৯ ঘণ্টারও বেশি সময় ধরে  পাওয়ার ব্লক  করা থাকবে । তাই বাতিল হয়েছে একাধিক ট্রেন । 

কোন কোন ট্রেন বাতিল থাকবে ? 

শনিবার ( ৮ ফেব্রুয়ারি)  রাতে বাতিল থাকবে ৩৪৮৬০ ও ৩৪৮৫৬ ডাউন এবং আপ ৩৪৮৫৭ ডায়মন্ড হারবার লোকাল। সেইসঙ্গে ৩৪৮৫৪/৩৪৮৫৯ শিয়ালদহ – ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল মগরা হাট থেকে ছাড়বে।  ৩৪৮৫৮ শিয়ালদহ – ডায়মন্ড হারবার লোকাল বারুইপুরে থামবে । 

রবিবার ( ৯ ফেব্রুয়ারি) ডায়মন্ড হারবার – শিয়ালদহ আপ ৩৪৮১২, ৩৪৮১৫, ৩৪৮১৭, ৩৪৮২৩ এবং ডাউন ৩৪৮১২,৩৪৮১৮, ৩৪৮২০ ,   ডায়মন্ড হারবার – বারুইপুর আপ ৩৪৮৯১ এবং সোনারপুর – ডায়মন্ড হারবার ডাউন ৩৪৮৮২ বাতিল থাকবে ।   সেইসঙ্গে যাত্রাপথ বদল হয়েছে একাধিক ট্রেনের । ৩৪৮১১ ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল বারুইপুর থেকে ছাড়বে। ৩৪৮১৪, ৩৪৮১৯ শিয়ালদহ – ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল ৯ তারিখে মগরাহাট থেকে চলবে।  বলা বাহুল্য , ট্রেনগুলি বাতিল ও সংক্ষিপ্ত যাত্রার জন্য যাত্রীরা ভোগান্তির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
    
                   

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে