পাগড়ি লক্ষ্য করে চটি ছোঁড়া কাণ্ডে সুকান্তর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মমতাকে চিঠি SGPC-র

Share:

নিজস্ব প্রতিনিধি : শিখ পুলিশ অফিসারের পাগড়ি লক্ষ্য করে চপ্পল ছোঁড়ার ঘটনায় কঠোর শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি। শুক্রবার (৪ জুলাই) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে তাঁরা দাবি জানিয়েছেন, ধর্মীয় ভাবাবেগে আঘাতের জন্য প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

চিঠিতে শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির তরফে লেখা হয়েছে, ‘১৯২৫ সালের শিখ গুরুদ্বারা আইনের বিধান অনুসারে যথাযথভাবে গঠিত কর্পোরেট সংস্থা। ভারত এবং সমগ্র বিশ্বে শিখ গুরুদ্বার সাহিবানের ব্যবস্থাপনা এবং শিখ ধর্মের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি দেখাশোনা করে এই সংস্থা। সম্প্রতি তাদের নজরে এসেছে, কলকাতায় প্রাক্তন বিজেপি সভাপতি একজন কর্মরত শিখ পুলিশ অফিসারকে লক্ষ্য করে আক্রমণ করেছেন। শিখ পুলিশ অফিসারের পাগড়িতে জুতা ছুঁড়ে মারার ঘটনা অসম্মানজনক। তাঁর এই কাজ সমগ্র শিখ সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। যার ফলে শ্রী গুরু সিং সভা, কালীঘাট, কলকাতার সচিব ইতিমধ্যেই সুকান্ত মজুমদারের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছেন। বিজেপি নেতার এই কাজ অত্যন্ত লজ্জাজনক। বিশেষ করে একজন জনপ্রতিনিধির দ্বারা এই ধরনের কাজ অত্যন্ত আপত্তিকর, নিন্দনীয়। স্মারকলিপির মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করা হয়েছে যে, দেশের সম্প্রীতির জন্য সুকান্ত মজুমদারের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।

উল্লেখ্য, ১১ জুন উত্তপ্ত হয়ে উঠেছিল মহেশতলা। পরের দিনই মহেশতলা রওনা দিয়েছিলেন সুকান্ত। রাস্তাতেই তাঁকে আটকে দেয় পুলিশ। এরপর কালীঘাটে যেতে চান সুকান্ত মজুমদার। তৎক্ষণাৎ তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে প্রিজন ভ্যানে তোলার সময় হাওয়াই চটির কাটআউট ছুড়লে সেটা গিয়ে লাগে এক শিখ পুলিশকর্মীর পাগড়িতে। সুকান্তর বিরুদ্ধে এফআইআর  দায়ের করেছে বিভিন্ন জেলার গুরুদ্বার কমিটি। এতকিছুর পরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পরে ক্ষমা চাইলেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের