দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাচের আগে রাহানেদের ‘চক দে ইন্ডিয়া’র কবীর খানের মতো ভোকাল টনিক দিলেন শাহরুখ

নিজস্ব প্রতিনিধি: আর কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে আইপিএলের ১৮ তম সিজন। ২২ মার্চ শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এর বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) এর ম্যাচ দিয়ে উদ্বোধন হবে বহু প্রতীক্ষিত ক্রিকেট লীগের। উদ্বোধনী ম্যাচের আগে বলিউড সুপারস্টার ও কলকা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান নিজের দলকে উৎসাহ দিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।

কেকেআরের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা একটি ভিডিওতে শাহরুখ নাইটদের উদ্দেশ্যে বলেন বলেন, “সকলের উপর ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক, সুস্থ ও সুখী থাকো সবাই। চন্দ্রকান্ত পণ্ডিত স্যারকে ধন্যবাদ, যিনি দলকে দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। নতুন সদস্যদের স্বাগতম, অধিনায়ক অজিঙ্ক রাহানেওকে অনেক ধন্যবাদ। আশা করি এখানে তোমরা সকলে ভাল পরিবেশ অনুভব করবে।”

এই বছর কেকেআরের জন্য সবচেয়ে বড় পরিবর্তন হল অধিনায়কত্বে। আগের সিজনে অধিনায়কের দায়িত্বে ছিলেন শ্রেয়স আইয়ার। এই বছর তাঁর জায়গায় এসেছেন অভিজ্ঞ অজিঙ্কে রাহানে। শাহরুখ ভারতীয় ব্যাটসম্যানকে উপর আস্থা রাখছেন। শুক্রবার কড়া নিরাপত্তার মধ্যে কিং খান কলকাতায় আসেন।

 

২০২৫ আইপিএল এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান সন্ধ্যা ৬ টায় ইডেন গার্ডেনে শুরু হবে। মঞ্চে শাহরুখ তো থাকছেনই, তাঁর সঙ্গে থাকবেম সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল, র‍্যাপার করণ অজলা এবং অভিনেত্রী দিশা পাটানি। আইপিএল ২০২৫ জিও হটস্টারে সরাসরি সম্প্রচারিত হবে।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ