২৫এ ভোকাট্টা মমতার সরকার, ষড়যন্ত্র নিজেই ফাঁস করলেন শাহ

দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার মাটিতে দাঁড়িয়ে বলে দিলেন তিনি আদতে দিল্লিতে বসেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আত্মবিশ্বাস ভাল। কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস নৈব নৈব চ। কেননা তা অধিকাংশ ক্ষেত্রেই তীরে এসে তরী ডুবিয়ে দেয়। এই আপ্তবাক্য বাঙালি মাত্রই জানেন। জানেন না গুজরাত(Gujrat) থেকে উড়ে আসা পরিযায়ী নেতা যিনি আবার দেশের স্বরাষ্ট্র মন্ত্রী(Central Home Minister)। তাই প্রকাশ্য সভায় নিজে মুখে নিজেই জানিয়ে দিলেন বাংলার(Bengal) সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করছেন তিনি নিজেই। আর সেটাও দিল্লিতে বসে থেকে। সেই জন্যই বাংলার বকেয়া সব টাকা আটকে দেওয়া, ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা আটকে রাখা, আবাস যোজনার টাকা আটকে রাখার মতো পদক্ষেপ। এইসবই যে সেই বৃহত্তর ষড়যন্ত্রের অঙ্গ কার্যত সেটাও বুঝিয়ে দিলেন গুজরাতের সেই পরিযায়ী নেতা। নজরে অমিত শাহ(Amit Shah) ও তার দাঁবি যা তিনি এদিন বীরভূমের(Birbhum) সদর শহর সিউড়ির(Suri) বুকে দাঁড়িয়ে থেকে করেছেন। বলেছেন, ‘আগামী লোকসভা ভোটে আমাদের ৩৫টা সিট দিন, কথা দিচ্ছি ২৫ সালের মধ্যে মমতা সরকারের(Mamata Banerjees Government) ভো-কাট্টা হয়ে যাবে।’ আর এই শাহি বার্তা নিয়েই বেঁধেছে জোর বিতর্ক।

আরও পড়ুন ৩৫’র লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন শাহ, মাথায় হাত গেরুয়ার

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছেন, ‘এ তো ঝুলি থেকে বেড়াল বার হয়ে গেল। নিজের মুখেই অমিত শাহ জানিয়ে দিলেন বাংলার সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে আর সেটা দিল্লিতে বসেই। উনি বলছেন ২৪’র ভোটে ৩৫টা আসন দিতে। একটা আসনও পাবে কিনা সন্দেহ, সেখানে ৩৫টা আসনের দাবি। তর্কের খাতিরে যদি ধরে নেওয়াই যায় ২৪’র ভোটে ৩৫টা আসন বিজেপি পেয়ে গেল। কিন্তু তারপর তো বাংলার বিধানসভার ভোট রয়েছে ২০২৬ সালে। উনি কী করে বলছেন তাহলে ২০২৫-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ে যাবে। মানুষের রায়ের মধ্যে দিয়ে ভোটের মাধ্যমে যদি সরকার না পড়ে তাহলে তো বলতেই হচ্ছে বাংলার বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্র চলছে। ২০২৬’র ভোটের আগেই রাজ্যের সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করছেন উনি। এটা তো ভয়ঙ্কর ঘটনা। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের নিরাপত্তার কথা ভুলে দেশের একটি রাজ্যের সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র করছেন!’

আরও পড়ুন ৫০ হাজার বহু দূর, শাহি সভায় ফাঁকা একের পর এক চেয়ার

স্নদেহ নেই শাহের বক্তব্যে রাতারাতি বেশ ব্যাকফুটে চলে গিয়েছে বঙ্গ বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন বার বার ২০২২’র শেষ দিকে কিঙ্গাব ২০২৩ এর শুরুর দিকে বাংলার সরকার নাকি পড়ে যাবে। যত সময় তিনি বেঁধে দিয়েছিলেন তার সব কিছু পার হয়ে গিয়েছে। বাংলায় বহাল তবিয়তে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এদিন তো শাহ সেই সরকার ফেলার সময় আরও পিছিয়ে দিলেন। যার অর্থ সরকার ফেলার ষড়যন্ত্র চলছে ঠিকই। কিন্তু তাতে কবে সাফল্যের স্বাদ মিলবে তা তাঁরা কেউই জানেন না। তার আগে পর্যন্ত তাঁরা বাংলাজুড়ে শুধু বাতেলা মেরে বেড়াবেন। কখনও শুভেন্দু বাতেলা মারবেন, তো কখনও তাঁর গুরু শাহ বাতেলা মারবেন। আর সেই বাতেলা শুনে খুব হাততালি দেবেন পদ্মের সমর্থকেরা। বছরের পর বছর ধরে এই বাতেলা রাজ চলবে আর বিজেপির সমর্থকেরা শুধু হাততালি দিয়েই যাবেন। এর বেশি আর কিছুই হবে না। তবে এদিন শাহি সভায় যেভাবে চেয়ার ফাঁকা পড়ে থাকতে দেখা গিয়েছে তাতে পাল্টা প্রশ্ন উঠেছে, হাততালি দেওয়ার মতো লোকও জুটবে তো বাংলার বুকে আগামী দিনে!

শুক্রের কন্যায় গোচর, আগামী ১৭ দিন ধন-সম্পত্তি উপচে পড়বে ৯ রাশির জাতকদের

আজকের রাশিফল: লক্ষ্মীর আশীর্বাদে আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন…

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে