মনোজ টিগ্গার পাঁজরের হাড় ভাঙেনি, দাবি শান্তনু সেনের

মনোজ টিগ্গার পাঁজরের হাড় ভেঙেছে বলে সুকান্ত মজুমদার দাবি করেছেন। সেই দাবি যে কতবড় মিথ্যা সেটাই টুইট করে তুলে ধরলেন শান্তনু সেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির বড়সড় মিথ্যার হাঁড়ি সোশ্যাল মিডিয়ার ভরা হাটে ভেঙে দিলেন চিকিৎসক তথা তৃণমূলের সাংসদ ডা. শান্তনু সেন(Shantanu Sen)। রাজ্য বিধানসভায় সোমবার যে নেক্কারজনক ঘটনা ঘটে, অধ্যক্ষের উপস্থিতিতে অধিবেশন কক্ষের মেঝেতে ফেলে বিজেপির বিধায়কেরা যেভাবে তৃণমূলের বর্ষীয়ান বিধায়ক অসিত মজুমদারকে মারধর করেন সেই ঘটনার তীব্র নিন্দা করেছে রাজ্যের সব মহল। একই সঙ্গে শুভেন্দু্র বিরুদ্ধে যে ভাবে ঘুঁষি মেরে অসিতবাবুর নাক ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে সেই ঘটনারও তীব্র নিন্দা করা হয়। রাজ্যজুড়ে তো বটেই সোশ্যাল মিডিয়াতেও ওই দুই ঘটনার তীব্র নিন্দার ঝড় শুরু হওয়ায় কার্যত মুখ পোড়ে বঙ্গ বিজেপি নেতৃত্বের। আর তার জেরেই মুখ বাঁচাতে বিজেপির তরফ থেকেও পাল্টা দাবি তোলা হয় যে তাঁদের বিধায়ক মনোজ টিগ্গার(Monoj Tigga) পাঁজরের হাড় ভেঙে গিয়েছে। সেই দাবি যে কতবড় মিথ্যা সেটাই সোশ্যাল মিডিয়াতে ফাঁস করে দিয়েছেন শান্তনু সেন।

সোমবার রাতেই শান্তনুবাবু একটি টুইট(Tweet) করেন বিজেপি(BJP) মিথ্যা দাবির হাঁড়ি ভরা হাটে ভাঙার জন্য। তিনি তাঁর টুইটে লেখেন, ‘বিজেপি সব সময় মিথ্যা কথা বলে। মনোজ টিগ্গার পাঁজরের হাড় ভেঙেছে বলে সুকান্ত মজুমদার দাবি করেছেন। কিন্তু এক জন রেডিয়োলজিস্ট হিসেবে আমি নিশ্চিত করে বলতে পারি, কোনও হাড় ভাঙেনি। অ্যাপোলোর চিকিত্‍সক এস ভাটিয়া ব্যক্তিগত ভাবে তাঁর পরীক্ষা করেছেন এবং বলেছেন ভর্তির প্রয়োজন নেই। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে গুন্ডাগিরির বিষয়টি প্রকাশ্যে এল।’ উল্লেখ্য মনোজ টিগ্গা শুধু বিজেপির বিধায়কই নয়, বিধানসভায় বিজেপি-র পরিষদীয় দলের মুখ্যসচেতকও। সোমবার বিধানসভায় বিজেপি ও তৃণমূলের বিধায়কদের মধ্যে ধ্বস্তাদ্বস্তিতে বিজেপিরও ৭ বিধায়ক অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁদের প্রাথমিক চিকিত্‍সাও হয় বিধানসভাতে। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের পরে বাইপাসের ওই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে এক সাংবাদিক বৈঠকে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar) বলেন, ‘বিরোধী দলের বিধায়কদের উপরে বর্বরোচিত আক্রমণ হয়েছে। আমাদের মুখ্যসচেতক মনোজ টিগ্গার রিবের একটি হাড়ে ফ্র্যাকচার হয়েছে। তাঁর চোট গুরুতর। অন্য বিধায়করাও আহত হয়েছেন।’ কিন্তু সুকান্তের ওই দাবি যে সম্পূর্ণ মিথ্যা সেটাই এবার জানিয়ে দিলেন শান্তনু সেন।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?