ভিন রাজ্যের পেশাদারি খুনিরা, এ রাজ্যে একাধিক শুট আউট টিম গঠন করেছে

Share:

সুব্রত রায়: ভিন রাজ্য থেকে একাধিক পেশাদারী খুনি এ রাজ্যে প্রবেশ করেছে। শুধু তাই নয়, তারা ইতিমধ্যে বিভিন্ন সাগরেদদের নিয়ে পৃথক পৃথক শুট আউট টিম গঠন করেছে। এইসব পেশাদারী খুনিদের কাছে মজুত রয়েছে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ও গুলি, কার্তুজ। দীর্ঘদিন ধরে এই রাজ্যে গোপনে আশ্রয় নেওয়ার পর এইসব পেশাদারী খুনিরা বিভিন্ন স্পটে তৈরি করে ফেলেছে নিজেদের সাগরেদের টিম। এবার তারাই রাজনৈতিক প্রতিহিংসার দরুন কিংবা ব্যক্তিগত শত্রুতার ক্ষেত্রে টাকার বিনিময় একের পর এক শুট আউটের ঘটনা ঘটাচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের আগে এই ধরনের শুট আউটের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় চিন্তিত প্রশাসনিক মহল। এর পাশাপাশি অভিজ্ঞ পুলিশ কর্মীদের মতে শহর শহরতলীর অলিতে গলিতে গজিয়ে উঠেছে লেদের কারখানা। যেখানে রাতের অন্ধকারে অধিক রোজগারের লোভে তৈরি হচ্ছে আগ্নেয়াস্ত্র। বিভিন্ন গোপন লেদের কারখানায় এইসব আগ্নেয়াস্ত্র নিখুঁতভাবে তৈরি করছেন ভিন রাজ্যের অস্ত্র প্রস্তুতকারী কারবারীরা।

গত কয়েক মাসে কখনো হাওড়ার বোটানিক্যাল গার্ডেন এলাকায় কখনো বিষ্ণুপুর কখনো বা দুর্গাপুরের হোটেল মালিককে বা হুগলি জেলার পান্ডুয়াতে বর্তমানের গাড়িচালককে যারা এই ধরনের চোখের পলকে খুনের ঘটনা ঘটিয়েছে এরা প্রত্যেকেই পেশাদারী খুনি। কিন্তু ভিন রাজ্যের এই দুষ্কৃতীরা নিজেদের নাম বদলে গঠন করা শুট আউট টিমের সদস্যদের অনেক তথ্যই পুলিশের কাছে নেই। মঙ্গলবার পান্ডুয়াতে জিটি রোডের ওপরে পিছু ধাওয়া করে সাতসকালে এক গাড়ির চালককে খুন করে পালানোর সময় হাতেনাতে পুলিস ধরে ফেলে তিন দুষ্কৃতীর মধ্যে একজনকে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে কিভাবে বিভিন্ন প্রান্তে পেশাদারী দুষ্কৃতীরা ছড়িয়ে রয়েছে । অভিজ্ঞ পুলিশ অফিসারদের দাবি বিহার,উত্তর প্রদেশ, ঝাড়খন্ড এলাকায় দাপিয়ে বেড়ানো দুষ্কৃতীরা সেখানকার প্রশাসনের কাছ থেকে তাড়া খেয়ে প্রবেশ করেছে এ রাজ্যে। পশ্চিমবঙ্গ মূলত ঘন জন বসতিপূর্ণ হওয়ায় এই রাজ্যে ইতিমধ্যে তারা নাম বদলে তৈরি করে ফেলেছে ফেলেছে নিজেদের সম্পত্তি।

বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় অথবা নানা ধরনের গোপন আঁতাতে তৈরি করে ফেলেছে একাধিক টিম। চারদিকে নিজেদের ছত্রছায়া বিস্তৃত করে তারা এবার পেশাদারী অপরাধ লাগাতার করছে। শুধুমাত্র নাকা চেকিং করে কিংবা মাঝেমধ্যে সোর্স নেটওয়ার্ক এর মাধ্যমে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র কার্তুজ সহ দুষ্কৃতীরা গ্রেপ্তার হলেও ভিন রাজ্যের মূল মাথাদের নাগাল পায়নি প্রশাসন। অপরাধীদের তথ্য তাদের কাছে না থাকায় বেগ পেতে হচ্ছে পুলিশকে। একের পর এক শুট আউটের ঘটনার তদন্তে নেমে পুলিশ দেখতে পেয়েছে ভিন রাজ্যের পেশাদারী খুনিদের যে অপারেশনের পদ্ধতি এবং বেপরোয়া শুট আউটের টার্গেট তা সহজে খুন করে অথবা অপারেশন চালিয়ে অন্যত্র গা ঢাকা দিতে সাহায্য করছে। এমনকি কোন অপরাধ ঘটানোর পর বহিরাগত এই দুষ্কৃতীরা তারা অন্য রাজ্যে বেশ কিছুদিনের জন্য আত্মগোপন করে থাকছে। ফলে তাদের কোন সন্ধান পাচ্ছে না পুলিশ। শুধু তাই নয় কোন এই ধরনের শুট আউট এর অপারেশন করার আগে এই পেশাদার খুনিরা যেখানে যখন তাদের এই অপারেশন চালাবে সেই স্পটকে বেশ কিছুদিন থেকে রেকি করছে। ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ থেকে নিজেদের চেহারা আড়াল করতে এমন জায়গা তারা অপারেশনের জন্য বেছে নিচ্ছে, যেখানে সহজে পুলিশ ফুটেজ সংগ্রহ করতে পারবে না। মুখ ঢাকার জন্য ব্যবহার করা হচ্ছে মাস্ক, রুমাল অথবা হেলমেট। এছাড়া দ্রুত অপারেশন সেরে পালানোর জন্য ব্যবহার করা হচ্ছে ফলস নম্বর প্লেট লাগানো মোটরসাইকেল। এইসব নয়া পদ্ধতি অবলম্বন করার দরুন পেশাদারী শুট আউট টিমের সন্ধান পেতে নাকাল হতে হচ্ছে পুলিশকে।

ফলে ঘটছে অঘটন। গোয়েন্দাদের এক আধিকারিক এর মতে, দুষ্কৃতীদের ধরতে আগে যে পরিমাণে সোর্স মানি পাওয়া যেত, তা বন্ধ হয়ে গেছে। এর ফলে বহু সোর্স তথ্য দাওয়া বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে পুরনো অপরাধ দমনে পটু অফিসাররা অন্যত্র বদলি হয়ে যাওয়া কিংবা চাকরি থেকে অবসর নেওয়ায় এক বড় শূন্যতার সৃষ্টি হয়েছে। আর তার ফলেই প্রতিমুহূর্তে গর্জে উঠছে আগ্নেয়াস্ত্রর নল।

প্রিয় বন্ধুর আচরণেই কি হারিয়ে যাচ্ছে মানসিক শান্তি? জেনে নিন ‘টক্সিক’ বন্ধুত্বের কিছু লক্ষণ

জুতোর দুর্গন্ধ দূর করতে ভরসা রাখুন বেকিং সোডায়, মিলবে সহজ সমাধান

হরমুজ প্রণালি নিয়ে কড়া বার্তা ইরানের, নিয়ম ভাঙলেই কঠোর ব্যবস্থা

রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব,ঝড়-বৃষ্টির কবলে কোন কোন জেলা?

১৪ জুন থেকে খারাপ সময় শুরু এই ৪টি রাশির জাতকদের, জেনে নিন প্রভাব ও প্রতিকার

আজকের রাশিফল: নৈরাশ্যের মধ্যেও আশার আলো ধনু রাশির জাতকদের

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের