দিনে-দুপুরে মহানগরে প্রকাশ্যে চলল গুলি, হাসপাতালে ২

দিনে-দুপুরে কলকাতা শহরে প্রকাশ্যে চলল গুলি। গুলি চালনার ঘটনায় গুরুতর ভাবে জখম হয়েছেন দুই ব্যক্তি। বাঁশদ্রোণীর ব্রহ্মপুরে এই ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনে-দুপুরে কলকাতা শহরে প্রকাশ্যে চলল গুলি। গুলি চালনার ঘটনায় গুরুতর ভাবে জখম হয়েছেন দুই ব্যক্তি। মঙ্গলবার বাঁশদ্রোণীর ব্রহ্মপুরে এই ঘটনা ঘটেছে। যা ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা নাগাদ কলকাতার বাঁশদ্রোণী এলাকায় অশান্তি শুরু হয়। বাঁশদ্রোণীর ব্রক্ষ্মপুরে রিয়েল এস্টেট ব্যবসায়ী মলয় দত্তের অফিসে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বিশ্বনাথ সিং ওরফে বাচ্চু নামে এক ব্যক্তি। গুলি লাগে মলয়ের বুকের ডানদিকে। অস্বাভাবিক শব্দ পেয়েই ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা। আচমকা এমন গুলি চালনার ঘটনায় হকচকিয়ে যান মলয় এবং তার সঙ্গীরা।

অভিযোগ, এর পর বাচ্চুকে লক্ষ্য করে পালটা গুলি চালায় মলয়ের শাগরেদরা। সেই সঙ্গে দিনে দুপুরে এমন গুলি চালনার ঘটনায় তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মলয়কে বাঙুর হাসপাতালে এবং বিশ্বনাথকে নিয়ে যাওয়া হয় পিয়ারলেস হাসপাতালে। এর পর বাঙুর হাসপাতাল থেকে মলয় দত্তকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। পিজি হাসপাতালের ট্রমা কেয়ারে মলয় দত্তকে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, মলয়ের বুকের ডান দিকে গুলি লেগেছে। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে। অন্যদিকে আরেক গুলিবিদ্ধ বিশ্বনাথেরও গুলি লেগেছে বুকেই। তবে তার বুকের ঠিক কোথায় গুলি লেগেছে তা জানতে স্ক্যান রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানানো হয়েছে।

মহিলা সাংবাদিকের প্রশ্নে বেজায় চটলেন ট্রাম্প, সাক্ষাৎকারের মাঝপথে যা করলেন…

হোয়াটসঅ্যাপ গ্রুপে ‘বিনিয়োগের ফাঁদ’, IT কর্মীর প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নিল সাইবার প্রতারকরা

হাড়োয়ায় গরু পাচার রুখলেন বিজেপি নেতা, গ্রেফতার ১

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

প্রচণ্ড গরমের মাঝেই স্বস্তির বার্তা! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া?

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

আয়ুষ্মান ভারত নিয়ে মউ সাক্ষর করতে দিল্লিতে শুভেন্দু, কত পরিবার পাবে সুবিধা?

ইরান-ইজরায়েল সংঘাতে নতুন মোড়, নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১

ফিলিপাইনে জোরালো ভূমিকম্পে মৃত ৩, জারি সুনামি সতর্কতা

সংঘর্ষবিরতির পর প্রথম ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, বন্ধ একাধিক দেশের আকাশসীমা