চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিগন্যাল বিভ্রাট! ব্লু লাইন মেট্রো পরিষেবা ব্যহত, নাজেহাল যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি : ফের ব্যহত মেট্রো পরিষেবা। মঙ্গলবার ব্লু লাইনে পরিষেবা ব্যহত হওয়ায় নাজেহাল যাত্রীরা। সপ্তাহের প্রথমেই অফিস টাইমে মেট্রো পরিষেবা বিঘ্নিত। অত্যন্ত ধীর গতিতে চলছে মেট্রো। শহিদ ক্ষুদিরাম থেকে দমদমগামী মেট্রো ময়দানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। পাশাপাশি সিগন্যালিংয়ের সমস্যার জন্য ব্যহত হয়েছে পরিষেবা।

ব্লু লাইনে মেট্রো পরিষেবা ব্যহত হওয়ার ঘটনা নতুন নয়। এর আগেও বার বার এই পরিষেবা বিঘ্নিত হতে দেখা গিয়েছে। কখনও সিগন্যালিং সমস্যা, কখনও আত্মহত্যার ঘটনার জেরে নাজেহাল হতে হয়েছে মানুষকে। বিশেষ করে অফিসের ব্যস্ত সময়ে এই ধরনের ঘটনা বার বার ঘটছে। তারজেরেই ক্ষুব্ধ যাত্রীরাও। মঙ্গলবার নির্দিষ্ট সময়ে সকলেই মেট্রো স্টেশনে হাজির হয়েছেন। কিন্তু মেট্রো চলতে চলতে আচমকাই থমকে যায়। ময়দান স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়ে ট্রেন। ফলে অন্যান্য স্টেশনগুলোতে বাড়তে থাকে ভিড়। ‘ময়দান স্টেশনে ঢোকার পর অনেকক্ষণ দাঁড়িয়েছিল মেট্রোটি। কর্তৃপক্ষ এই বিষয়ে কোনও ঘোষণা করেনি। অফিস যাওয়ার পথে প্রায় মেট্রোতে নাজেহাল হয়ে বিরক্ত যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। তারপর মেট্রো চলতে শুরু করলেও অত্যন্ত ধীর গতিতে চলতে থাকে সেটি। ফলে অফিসে লেট।

যাত্রীদের অভিযোগ, প্রায়ই পরিষেবা ব্যহত হয় মেট্রোর। তাতে নাজেহাল হতে হয় নিত্য যাত্রীদের। মেট্রো পরিষেবায় দ্রুত পৌঁছে যাওয়া সম্ভব হবে, সেই আশাতেই বহু যাত্রী এই মেট্রো ব্যবহার করেন। কিন্তু সেখানেই সমস্যা। সবথেকে পুরোনো লাইন ব্লু লাইন। কিন্তু মাঝে মধ্যেই সেখানে বিভ্রাট হয়। সিগন্যালিংয়ের কারণে মেট্রো পরিষেবা ব্যহত হয়। অফিস টাইমে এই ধরনের ঘটনা ঘটলে সমস্যায় পড়তে হয় যাত্রীদের। 

Published by:

Share Link:

More Releted News:

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ