মমতার অনুরোধে ২৬ দিন বাদে ধর্ণা প্রত্যাহার শিখদের

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্দেশখালি যাওয়ার পথে শুভেন্দু অধিকারীর বিতর্ক মন্তব্যের প্রতিবাদে মুরলীধর লেন এর বিজেপির পার্টি অফিসের সামনে টানা ৩৬ দিন ধর্নায় বসে ছিলেন শিখ সম্প্রদায় মানুষজন। মঙ্গলবার দুপুরে মন্ত্রী শশী পাঁজা(Minister Sashi Panja) ও বিধায়ক বিবেক গুপ্তা (Vivek Gupta) যান সেখানে এবং কথা বলেন তাদের সঙ্গে। আন্দোলনকারীদের অনুরোধ করেন যাতে এই ধর্ণা তারা তুলে নেন। মন্ত্রী শশী পাঁজা বলেন, বাংলার অপমান বাংলার মা বোনদের অপমান । মমতা ও অভিষেকের পূর্ণ সমর্থন রয়েছে এই আন্দোলনের সঙ্গে।

পাশাপাশি আন্দোলনকারীরা মন্ত্রী শশী পাঁজাকে অনুরোধ করেন মহুয়া মৈত্রের সাংসদ পদ যদি খারিজ হয় তাহলে শুভেন্দু অধিকারীর ও বিধায়ক পদ খারিজ করা উচিত ধর্মের ভিত্তিতে। মন্ত্রী শশী পাঁজার অনুরোধে ধর্ণা তুলে নিলেন শিখ সম্প্রদায় মানুষজন। আগামী লোকসভায় যেখানে সুযোগ পাব সেখানেই no vote to BJP প্রতিবাদ তুলবেন তারা। শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) যতদিন ক্ষমা চাইবেন না ততদিন তাঁকে গুরুদুয়ারে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানান, বড় বাজারের(Barabazar) গুরুদুয়ারার প্রেসিডেণ্ট গুরমিত সিং।মন্ত্রী শশী পাঁজা শিখ আন্দোলনকারীদের নিজে হাতে খাবার তুলে দিলেন।

৩৬ দিনের মাথায় শিখ সম্প্রদায়ের মানুষেরা রাজ্য সরকারের কথা মতো নির্বাচনের জন্য আপাতত তাদের শান্তিপূর্ণ আন্দোলন প্রত্যাহার করলেন। সেদিন ওই মঞ্চে সাংবাদিকদের পক্ষ থেকে রাজনৈতিক প্রশ্ন করা হলে মন্ত্রীসভা স্পষ্ট জানান এই মঞ্চটি রাজনৈতিক প্রশ্নের উত্তর দেওয়ার সঠিক জায়গা নয়। পরবর্তীকালে তৃণমূল ভবন বা অন্য কোথাও সাংবাদিকরা রাজনৈতিক প্রশ্ন করলে তিনি তৃণমূলের প্রতিনিধি হিসেবে উত্তর দেবেন। শিখ সম্প্রদায়ের মানুষজনকে কৃষক আন্দোলন থেকে কলকাতা শহরে আন্দোলনে শামিল হওয়ার জন্য শশী পাঁজা কুর্নিশ জানান।

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত

ফের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডির হানা, গোপন কুঠুরির সন্ধানে অফিসাররা

বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর, কর্নাটক আদালতের নির্দেশে চামুণ্ডেশ্বরী মন্দিরে ক্ষমা চাইলেন অভিনেতা

‘মেদিনীপুর সবসময় এগিয়ে ছিল, আছে থাকবে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিয়ে কী বললেন দেব?

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

মুর্শিদাবাদের জলঙ্গি থেকে গ্রেফতার ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী, পাঠানো হল লালগোলা হোল্ডিং সেন্টারে

‘নৈরাজ্যের অবসান’, কাকলির পর ‘বেসুরো’ পোস্ট আরও এক তৃণমূল সাংসদের

স্কুলের গাফিলতিতে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রের, তুমুল বিক্ষোভ পড়ুয়া ও অভিভাবকদের

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

মোহনবাগানের সহ-সভাপতির পদ ছাড়লেন কুণাল ঘোষ, ইস্তফা নিয়ে যা জানালেন তৃণমূল বিধায়ক

লখনউয়ের কাশমান্ডিতে বকরিদের নামাজে নিষেধাজ্ঞা, বিবাদের জেরে বড় সিদ্ধান্ত প্রশাসনের

‘পদ ছাড়ছি, আর দলই করব না’, কাঁদতে কাঁদতে ঘোষণা করলেন তৃণমূল কাউন্সিলর