Loading live market data...
Loading active stocks...
Connecting...

এসআইআর-এ অতিরিক্ত কাজের চাপেই আত্মঘাতী AERO, অভিযোগ পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি মাসেই বঙ্গে বিধানসভা নির্বাচন। দু’দফায় হবে এবারের ভোট। তার আগেই এসআইআর-এ (SIR) অতিরিক্ত কাজের চাপে অস্বাভাবিক মৃত্যু হল এইআরও-র। জানা গিয়েছে, মৃতার নাম মালবিকা রায় ভট্টাচার্য (৪৮)। ডায়মন্ড হারবার ১ নং ব্লকের বিডিও অফিসে সমিতি এডুকেশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী এলাকায়।

পুলিশ সূত্রে খবর, গত ২৯ মার্চ রাতে বাড়িতে অসুস্থ বোধ করেন মালবিকা। হঠাৎই সেদিন রাতে বমি করতে থাকেন তিনি। কীভাবে অসুস্থ হয়ে পড়লেন তিনি?স্বামী জিজ্ঞাসা করলে তিনি বলেন, বিষ খেয়েছেন। তারপর তড়িঘড়ি বাইপাসের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় মালবিকা দেবীকে। সেখানেই ওই মহিলা এইআরও-র চিকিৎসা চলছিল। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরের দিন অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই মহিলার।

মৃতের স্বামী অমলেশ ভট্টাচার্যের দাবি, তাঁর স্ত্রী প্রায়শই বলতেন আর কাজের চাপ নিতে পারছি না। চাকরি ছেড়ে দেব। এসআইআর-এর কাজের চাপেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ পরিবারের। ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। আজ, বুধবার বীরভূমের নানুরে জনসভাতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে বক্তব্য রাখেন। ভোটপ্রচারে গিয়ে কমিশনের বিরুদ্ধে সুর চড়ান তিনি। বলেন, ‘এসআইআর-এ বেছে বেছে নাম বাদ দেওয়া হয়েছে। গতকালও একজন এইআরও বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। যা লজ্জাজনক ছাড়া কিছুই নয়।’ ইতিমধ্যে এসআইআরকে কেন্দ্র করে রাজ্যে মৃতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। কেউ আতঙ্কে, কেউ আবার কাজের চাপ সামলাতে না পেরে চরম সিদ্ধান্ত নিয়েছেন।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের