চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

SIR: ১৫ লাখের নিষ্পত্তি, আগামী সপ্তাহেই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা!

নিজস্ব প্রতিনিধি: SIR-নিয়ে প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কবে? এই নিয়ে জল্পনার মধ্যেই বড় আপডেট এল। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়েই প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে এসআইআর নিয়ে এমনটাই জানা গিয়েছে। পাশাপাশি আরও খবর, জুডিশিয়াল অফিসাররা এখনও পর্যন্ত প্রায় ১৫ লাখ অ্যাডজুডিকেশন-এ থাকা অভিযোগের নিষ্পত্তি করে ফেলেছেন।

সেই কারণেই আগামী সপ্তাহে SIR-এর প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে পারে কমিশন। সঙ্গে আরও খবর, রবিবার কিংবা সোমবারের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষনা করতে পারে নির্বাচন কমিশন। সুতরাং রাজ্যে ভোট দামামা বাজতে চলেছে। আগামী মাসেই ভোট হওয়ার সম্ভাব না রয়েছে। কেননা নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার আগে মে মাসের মধ্যেই নতুন সরকার গড়তে হবে। তবে এবার প্রশ্ন ক দফায় ভোট হবে এবং কবে হবে? এদিন সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশের পর সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের ব্যাপারে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, সুপ্রিম কোর্টের বিচার পতির নির্দেশে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। তা ওয়েবসাইটে আপলোড করা হবে। আগেই সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া হবে।

সুতরাং এতেই তিনি স্পষ্ট করছেন যে, আদালতের নির্দেশের বাইরে কিচ্ছু হচ্ছে না, সবটাই আদালতের নির্দেশ মেনেই হচ্ছে। এদিকে ইতিমধ্যেই বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় অ্যাডজুডিকেশন সংক্রান্ত কাজ শেষ হয়ে গিয়েছে। সেই পরিস্থিতিতে ১৭ জন বিচারককে অন্য জেলায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইকোর্ট প্রশাসনের তরফে এই তথ্য দেওয়া হয়েছে। হাইকোর্টের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৬ মার্চ থেকে এই বিচারকেরা নতুন জেলায় এসআইআর সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির কাজ শুরু করবেন। আর যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করবেন।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ