বিশ্বকর্মার ৬ বরপুত্রের হাত ধরে সেজে উঠছে কলকাতার ২১টি পুজো

পুরস্কার জেতার লক্ষ্য এই ৬ শিল্পীর কাজ যে কোনও ক্লাবের কাছে অহংকার হয়ে উঠতে পারে। শহরের ২১টি পুজোর মণ্ডপকে সাজিয়ে তুলছেন তাঁরা।

Share:

কৌশিক দে সরকার: তাঁরা বিশ্বকর্মার বরপুত্র। তাই তাঁদের হাত ধরে প্রতিবছর কলকাতার বুকে জন্ম নেয় শিল্প। আর সেই শিল্পের হাত ধরেই কলকাতার পুজো(Kolkata Durga Puja) হয়ে উঠেছে সর্বজনীন থেকে বিশ্বজনীন। এরা হলেন থিমশিল্পী। কলকাতায় এখন প্রথম সারির যে সব থিমশিল্পী রয়েছেন তাঁদের মধ্যে আছেন ভবতোষ সুতার, সুশান্ত পাল, সনাতন দিন্দা, অদিতি চক্রবর্তী, রিন্টু দাস প্রমুখরা। এদের পাশপাশি আছেন স্বনামধন্য আরও ৬ শিল্পী যারা ২০২২ সালে কলকাতার ২১টি পুজোকে নিজেদের শিল্পকর্ম দিয়ে ধীরে ধীরে সাজিয়ে তুলছেন। পুরস্কার জেতার লক্ষ্য এই ৬ শিল্পীর কাজ যে কোনও ক্লাবের কাছে অহংকার হয়ে উঠতে পারে। এই ৬ শিল্পী হলেন সুব্রত বন্দ্যোপাধ্যায়(Subrata Banerjee), পূর্ণেন্দু দে(Purnendu Dey), গৌরাঙ্গ কুইল্যা(Gouranga Kuilya), বিশ্বনাথ দে(Biswanath Dey), অনির্বান দাস(Anirban Das) ও প্রশান্ত পাল(Prashanta Pal)। এই ৬ শিল্পী এবারে কলকাতার বুকে কোথায় কী কাজ করছেন সেটাই এবার দেখা নেওয়া যাক।

প্রথমেই আসি সুব্রত বন্দ্যোপাধ্যায়ের কথায়। একসময় সুব্রতবাবু নিয়মিত ভাবে সুরুচি সঙ্ঘের পুজো করতেন। কিন্তু বিগত কয়েক বছর ধরেই তাঁর কাজ আর দেখা যাচ্ছে না সুরুচির আঙিনায়। চলতি বছরে তাঁর কাজ দেখা যাবে শহরের ৩টি ক্লাবের মাঠে। প্রথমটি চেতলা অগ্রণী, যেখানে তিনি কলাগাছের নানা অংশ দিয়ে মণ্ডপ গড়ে তুলছেন ধীরে ধীরে। দ্বিতীয়টি চক্রবেড়িয়া সর্বজনীন এবং তৃতীয়টি বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন। বর্ষীয়ান শিল্পী পূর্ণেন্দু দে’র কাজ এবার দেখা যাবে ৪টি পুজোর মাঠে। কেষ্টপুর প্রফুল্লকানন বালকবৃন্দ, দেবদারু ফটক, হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব ও হাজরা উদয়ন সঙ্ঘে পূর্ণেন্দুবাবুর কাজ দেখা যাবে। প্রশান্ত পাল এবার ৪টি পুজোর কাজ করছেন। তার মধ্যে নিউটাউন সর্বজনীন রয়েছে। নিউটাউনের বুকে এটাই প্রথম বারোয়ারি পুজো হতে চলেছে। সেই পুজোর দায়িত্বে আছেন প্রশান্তবাবু। এছাড়াও তাঁর কাজ দেখা যাবে উল্টোডাঙা বিধান সংঘ, লালাবাগান নবাঙ্কুর ও ভবানীপুর ৭৫ পল্লী’র পুজোতে।  

চলে আসি অনির্বাণ দাসের কথায়। পুজোপ্রেমীদের কাছে অবশ্য তাঁর পরিচিতি অনির্বাণ প্যান্ডেলওয়ালা নামে। কেননা প্যান্ডেল সাজাতে ভালবাসেন তিনি। এবার তাঁর কাজ দেখা যাবে শহরের ৪টি জায়গায়। উত্তর-পূর্ব কলকাতার দমদম পার্ক ভারতচক্রে দেখা মিলবে তাঁর কাজের নমুনা। এছাড়াও তাঁর কাজ থাকবে দক্ষিণ কলকাতার হিন্দুস্তান ক্লাব, যাদবপুর পূর্বাচল শক্তি সংঘ এবং আলিপুর ৭৮ পল্লীতে। বিশিষ্ট শিল্পী গৌরাঙ্গ কুইল্যা এবার ৩টি পুজোর দায়িত্বে আছেন। এই পুজোগুলি হল মুদিয়ালি, ত্রিধারা এবং ৫’র পল্লী। আরেক শিল্পী বিশ্বনাথ দে এবারে ৩টি পুজো করছেন। উত্তরে কুমোরটুলি সর্বজনীন, দক্ষিণ পশ্চিমে খিদিরপুর পল্লী শারদীয়া এবং দক্ষিণ কলকাতায় কালীঘাট মিলন সঙ্ঘে।

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত

দিনের আলোয় ছ’মাসের শিশুকে অপহরণ! তারপর পুলিশের অভিযানে যা ঘটল…

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দমকলকে নিয়ে হানা দিল পুলিশ

‘পুরনো শাবানা জেগে উঠেছে’, সিজেপি-র বিক্ষোভে সামিল হওয়ায় স্ত্রীকে নিয়ে গর্বিত জাভেদ আখতার

‘চাকরি ফেরালে ভগবান রূপে পুজো, নাহলে…’ মুখ খুললেন শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস