‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

পালিয়েও রক্ষা নেই, আলিপুর জজ কোর্টে এক আইনজীবীর সঙ্গে দেখা করতে গিয়ে বড়সড় বিপাকে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: পালিয়েও রক্ষা নেই। আলিপুর জজ কোর্টে এক আইনজীবীর সঙ্গে দেখা করতে গিয়ে বড়সড় বিপাকে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর উপরেও অ্যাপ্লাই হল ‘ডিম থেরাপি’। তিনি সেখানে পৌঁছেছেন খবর পেয়ে চেম্বারের বাইরে ডিম হাতে নিয়ে হাজির হন আইনজীবীদের একাংশ। তাঁকে দেখেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। টিকিট কেটেও সল্টলেক স্টেডিয়ামে ফুটবলের রাজপুত্র লিওনেল মেসিকে দেখতে পারেনি ভক্তরা, অরূপকে দেখে সেই ক্ষোভ আবার জেগে উঠেছে তাঁদের। তাঁর নামে টিকিট বিক্রি নিয়ে জালিয়াতি-সহ একাধিক অভিযোগ রয়েছে। সেদিন মাঠের মধ্যে মেসির কোমর ধরে অরূপের সেলফি তোলার ভিডিও এখনও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। যা শহরবাসীর রোষকে আরও দ্বিগুণ করেছে। 

এদিন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যেতেই অরূপের আইনজীবী তাঁর চেম্বারের লাইট নিভিয়ে দেন। এরপর ৬ টা ১৫ মিনিট নাগাদ তাঁকে পুলিশ এসে অরূপকে চেম্বার থেকে বের করে নিয়ে যান। পুলিশের ভ্যানে ওঠার আগেই উপর শুরু হয় ডিম থেরাপি। প্রাক্তন মন্ত্রীকে লক্ষ্য করে তাঁর উপর ডিম ছোড়া হয়। তবে সেই ডিম অরূপের গায়ে কিনা তা স্পষ্ট নয়। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকেই জনতার রোষ থেকে বাঁচতে কলকাতায় ঘুরপাক খেয়েছেন অরুপ বিশ্বাস। দীর্ঘদিন পলাতক থাকার পর আজ সকাল ১০ টা নাগাদ মেসিকাণ্ডে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেন অরূপ বিশ্বাস। সেখানে তাঁকে ৩ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। গোটা জিজ্ঞাসাবাদের পর্ব ভিডিওগ্রাফি করা হয়। থানা থেকে বেরিয়ে প্রায় দুই ঘন্টা কলকাতার বিভিন্ন রাস্তায় ঘোরেন তিনি। তারপর সোজাসুজি আলিপুর জজ কোর্টে আইনজীবী গোপাল হালদারের সঙ্গে দেখা করতে যান তিনি। সেখানেও তাঁকে নিয়ে বিক্ষোভ শুরু হয়।

এর আগে মেসিকাণ্ডে প্রতিবার হাজিরা এড়িয়েছিলেন টালিগঞ্জের প্রাক্তন বিধায়ক অরূপ বিশ্বাস। যদিও কলকাতা হাইকোর্ট তাঁকে রক্ষাকবচ দিয়েছে। আদালত জানিয়েছে, ২ জুলাই পর্যন্ত অরূপের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। তবে প্রাক্তন মন্ত্রীকে কিছু শর্ত মানতে হবে। এরপর অরূপকে রক্ষাকবচ দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মেসি ইভেন্টের আয়োজক শতদ্রু দত্ত। 

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে