রাজ্যপাল পদ তুলে দেওয়ার পক্ষে সওয়াল শোভনদেবের

সোমবার তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় বিধানসভায়  বাংলার রাজ্যপাল পদ তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি:  এবার রাজ্যপালের পদ তুলে দেওয়ার পক্ষে সওয়াল করলেন রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সোমবার তিনি সাংবাদিকদের বলেন, ‘রাজ্যপাল পদ রাখার কোনও প্রয়োজন নেই। প্রধান বিচারপতিকে দিয়েই রাজ্যপালের কাজ চালানো যেতে পারে।’ এর আগে তৃণমুলের একাধিক নেতা মন্ত্রী রাজ্যপালের পদ বিলোপের আওয়াজ তুলেছে। সেই তালিকায় এবার সংযোজিত হলেন রাজ্যের কৃষিমন্ত্রী। সদ্য প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে রাজ্য সরকারের সাপে নেউলে সম্পর্কে দাঁড়িয়েছিল। একাধিক বিষয়ে দু পক্ষ বিরোধে জড়িয়ে পড়েছিল। এমনকী ধনকড় অপসারণের জন্য একাধিকবার দিল্লিতে দরবারও করেছিলেন রাজ্যের শাসকদলের নেতারা। যদিও তাতে সাড়া দেয়নি কেন্দ্র। সেই সময় রাজ্যপাল পদের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন ওঠে। রাজ্য থেকে জগদীপ ধনকড় চলে যাওয়ার পরও সেই বিতর্ক নতুন করে উসকে দিলেন শোভনদেব চট্টোপাধ্যায়।

সোমবার রাজ্যের কৃষিমন্ত্রী রাজ্যপাল পদ তুলে দেওয়ার পক্ষে সওয়াল করার সময় জানিয়ে দেন, এটি কেবল তার ব্যক্তিগত মত। এই বিষয়ে দল কী করবে সেটি দলের বিষয় বলে জানান তিনি। উল্লেখ্য এর আগে তৃণমুলের মুখপত্র জাগো বাংলা পত্রিকার সম্পাদকীয়তে ধনকড় এবং বিজেপির কড়া সমালোচনা করার পাশাপাশি রাজ্যপাল পদ তুলে দেওয়ার দাবি তোলা হয়েছিল।

বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড় বর্তমানে দেশের উপরাষ্ট্রপতি। তাঁর জায়গায় অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন লা গণেশন। নতুন রাজ্যপালের সঙ্গে এখনও রাজ্যের শাসকদলের কোনও সঙ্ঘাতের পরিস্থিতি এখনও তৈরি হয়নি। তবে সার্বিকভাবে এই পদটির আদৌ প্রয়োজন রয়েছে কি না তা নিয়ে এর আগে একাধিকবার রাজনৈতিক বিশেষজ্ঞরা তর্ক বিতর্কে সামিল হয়েছিলেন। এবার তৃণমূলের বর্ষীয়াণ মন্ত্রী সেই বিতর্ক আবার উসকে দিলেন।

মাথায় আগুনের কলসি, হাতে ডান্ডিয়ার পরিবর্তে মশাল, রাজকোটের মহিলাদের অনন্য গরবা দেখে থমকাল নেটমহল

৩ হাজার কেজিরও বেশি নারকেলের দড়িতে গড়ে উঠেছে আস্ত শহর! দমদমে ‘তন্তু নগর’ দেখতে মুখিয়ে দর্শনার্থীরা

ডার্ক চকোলেটে দেবী দুর্গার রূপ, কলকাতায় ৭.৫ ফুটের অভিনব প্রতিমা উন্মোচন করলেন মিঠুন চক্রবর্তী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

বৈভবকে ঘিরে জল্পনা! সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

ক্যামাক স্ট্রিটকাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় তলব, আজ হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

দেড় মাসের শিশুর মাথার ওজন ১০ কেজি! সন্তানকে সুস্থ করতে মরিয়া মা-বাবা

৬০ বছরে বাবা হতে চলেছেন সলমান খান, পরিচালক বন্ধু করণ জোহারকে জানালেন গোপন কথা

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

আশুতোষ-সৌরভদের গ্রেফতার করা হয়েছে! আদালতে পেশের পর তিহাড়ে পাঠানো হবে, দাবি সিজেপির

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

আমেরিকায় হারিকেনের তাণ্ডবে মৃত ৬! বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ

ক্যান্সারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে বাদ ডান ফুসফুসের একাংশ

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া