দিদি চেয়েছেন, তাই শোভন ফিরছেন, একুশের মঞ্চে, জল্পনা জোড়াফুলে

দিদির হাত ধরেই দিদির দলে ফিরতে পারেন দিদির কানন। সেই প্রত্যাবর্তনের মঞ্চ হয়ে উঠতে পারে একুশের শহীদ স্মরণের মহামঞ্চ।

Share:

নিজস্ব প্রতিনিধি: জোর জল্পনা ছড়িয়েছে জোড়াফুলের অন্দরে। দলে ফিরছেন দিদির ‘কানন’। আর সেই প্রত্যাবর্তনের মঞ্চ হয়ে উঠতে চলেছে একুশে জুলাইয়ের(Ekushe July) অনুষ্ঠান। শুধু প্রত্যাবর্তনেই সীমাবদ্ধ থাকছে না সেই ঘটনা। হয়তো প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে কিছু পদপ্রাপ্তিও ঘটতে পারে ‘কানন’র। নজরে দিদি মানে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এবং ‘কানন’ মানে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়(Sovon Chatterjee)। যারা তৃণমূলের ইতিহাস জানেন তাঁরা এটাও জানেন, মমতার পাশে যে তিনমূর্তি তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে ছায়ার মতো অনুসরণ করে গিয়েছে তাঁরা হলে ফিরহাদ হাকিম(Firhad Hakim), অরূপ বিশ্বাস ও শোভন চট্টোপাধ্যায়। প্রথম দুইজন আজও তৃণমূলে(TMC) সমান দাপটে কাজ করে চলেছেন। রাজ্যের মন্ত্রী হিসাবেও তাঁরা বেশ পারদর্শী। খালি ছন্দপতন ঘটেছে শোভনের জীবনে। প্রেমের নৌকায় ভেসে তিনি রাজনীতির কূল ছাড়া হয়েছেন। তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েও থিতু হতে পারেননি। আবারও ফিরে এসেছেন তৃণমূলের কাছাকাছি। মাঝের সামান্যতম ফাঁক হয়তো পূরণ হয়ে যাবে একুশের শহীদ স্মরণের মঞ্চে। দিদির হাত ধরেই দিদির দলে ফিরতে পারেন দিদির কানন।

কেন জল্পনা? দিন দুই আগেই শোভনের কাছে গিয়েছিলেন মমতার ঘনিষ্ঠ বৃত্তে থাকা অরূপ বিশ্বাস ও কুণাল ঘোষ। মমতার বিনা অনুমতিতে বা তাঁকে জানিয়ে দুইজনে একসঙ্গে শোভনের কাছে চলে যাবেন একথা কেউই ভাববেন না। তাই মনে করেই নেওয়া হচ্ছে, মমতার কোনও বার্তা নিয়েই তাঁরা গিয়েছিলেন শোভনের কাছে। হতেই পারে সেই বার্তা প্রত্যাবর্তনের বার্তা। বরঞ্চ সব দেখে শুনে ওয়াকিবহাল মহলও মনে করছে, মমতার নির্দেশেই আরও একবার সক্রিয়া রাজনীতিতে ফিরতে চলেছেন শোভন। আর সেই প্রত্যাবর্তনের মঞ্চ হয়ে উঠতে চলেছে এবারের একুশের মহামঞ্চ। শোভন নিজেও রাজ্যের এক বেসরকারি সংবাদমাধ্যমকে তেমনই ইঙ্গিত দিয়েছেন। জানিয়েছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় সব সময়ই তাঁর চোখ কান খোলা রাখেন। তিনি অত্যন্ত অভিজ্ঞ, দক্ষ নেত্রী। তিনি যদি মনে করে দায়িত্ব দেবেন, তিনি যদি কোনও সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন, তাহলে সেই নির্দেশ অমান্য করার জন্য আমার ঘাড়ে মাথা নেই।’

সেই প্রত্যাবর্তন যে একুশের জুলাইয়ের মঞ্চেই হতে পারে সেই ইঙ্গিতও দিয়ে রেখেছেন শোভন। জানিয়েছেন, ‘একুশে জুলাই বলে কথা। আমরা যারা পুরনো কর্মী, একুশে জুলাই হলে তো যাওয়ার জন্য মন কাঁদবেই। যাওয়ার পরিস্থিতি হলে নিশ্চয়ই চলে যাব।’ তৃণমূলে কান পাতলে এখন এটাও শোনা যাচ্ছে যে, শোভন শুধু সক্রিয় ভাবে তৃণমূলে ফিরবেন এমন নয়। মমতা তাঁকে গুরুদায়িত্বও দিতে পারেন। সেটা দলের পদ হতে পারে বা কোনও প্রশাসনিক পদও। শোভন এখন বিধায়ক নন। এমনকি নন কাউন্সিলরও। তবে মমতার ইচ্ছায় এই দুটি বা দুটির মধ্যে কোনও একটি হয়ে উঠতে তাঁর খুব একটা সময় লাগবে না। সেক্ষেত্রে ঠিক কোন পদে তিনি ফিরবেন, তা নিয়ে জল্পনা থাকবেই। হতেই পারে সেটা কলকাতা পুরনিগমের মেয়র পদ, যেখানে এখন ফিরহাদ হাকিম আছেন। কিংবা হতে পারে Kolkata Metropolitan Development Authority বা KMDA’র চেয়ারম্যান পদ। সেখানেও অবশ্য এখনও ফিরহাদই রয়েছেন। দেখার বিষয় দিদি কাননকে কী দেন!

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার