হুমকির জের! বিধানসভায় আসন বদল বিজেপির ৪ বিধায়কের

হুমকি কাণ্ডের জেরে রাজ্য বিধানসভায় চার বিজেপি বিধায়কের বসার জায়গা পরিবর্তন করে দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে দলেরই ৪ বিধায়ককে হুমকি দেওয়ার। আর সেই হুমকি তিনি নাকি দিয়েছেন রাজ্য বিধানসভার(State Legislative Assembly) অধিবেশন কক্ষে দাঁড়িয়ে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee) ইতিমধ্যেই দাবি করেছেন সেই হুমকি দেওয়ার হয়েছে অনরেকর্ড। আর ওই হুমকি কাণ্ডের জেরেই বুধবার রাতেই যেমন বিজেপির(BJP) ওই ৪ বিধায়কের নিরাপত্তা যেমন বাড়ানো হয়েছে তেমনি বৃহস্পতিবার তাঁদের বিধানসভায় বসার আসনও পরিবর্তন করে দেওয়া হয়েছে। এদিনই আবার ওই চার বিধায়ক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের(Suvendu Adhikari) বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের অভিযোগ এনেছেন যা গ্রহণ করেছেন বিধানসভার অধ্যক্ষ। সব মিলিয়ে বেশ সরগরম রাজ্য বিধানসভা।

অভিযোগ উঠেছে শুভেন্দু অধিকারী বুধবার রাজ্য বিধানসভার অধিবেশন কক্ষে দাঁড়িয়ে ৪ বিজেপি বিধায়ককে হুমকি দিয়েছেন। ওই চার বিধায়ক হলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ এবং কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। এই ৪জন বিজেপির টিকিটে জিতে বিধায়ক হলেও পরে এরা তৃণমূলের ঘনিষ্ঠ হয়ে পড়েন। সেই জায়গা থেকেই গতকাল বিধানসভায় শুভেন্দু যখন বক্তব্য রাখছিলেন তখন সেই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন এই চার বিধায়ক। এমনকি মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখার সময় শুভেন্দুর নেতৃত্বে বিজেপির বিধায়কেরা যখন ওয়াকআউট করেন তখন এই চার বিধায়ক তাঁদের সঙ্গে যাননি। অভিযোগ সেই সময়েই শুভেন্দু তাঁদের হুমকি দিয়েছেন। সেই হুমকি কাণ্ডের জেরে রাজ্য সরকার ওই চার বিধায়ককে যেমন বাড়তি নিরাপত্তা প্রদান করেছে তেমনি এদিন বিধানসভায় ওই চার বিধায়কের বসার জায়গাও পরিবর্তন করে দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন জানিয়ে দেন, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস এবার থেকে ৫-এর বদলে ৬৯ নম্বর আসনে বসবেন। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ৬ নম্বরের জায়গায় ৭০ নম্বর আসনে বসবেন। ৪৭-এর বদলে ৭১ নম্বর আসনে বসবেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় এবং ৬৩ নম্বরের পরিবর্তে ৭২ নম্বর আসনে বসবেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ।

‘তোমাকে সবসময় মিস করি’, স্মিতা পাতিলের ৭১তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন স্বামী রাজ বব্বর

কক্সবাজারে রিসর্টে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৬ পর্যটক

গন্ধরাজ সন্দেশের সুবাসে মাতবে মন, বাড়িতেই বানান সুগন্ধি মিষ্টি

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

পুজোর সন্ধের আড্ডায় ঘরোয়া উপকরণে পাটপাতার বড়া বানিয়ে চমকে দেন অতিথিদের

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল

কুপওয়ারাতে সেনার সঙ্গে গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

নবরাত্রিতে অজয় দেবগণের বাড়িতে পড়ল হাতুরির ঘা, ভাঙা হল অবৈধ নির্মাণ

রাজ্যে আরও একবার এসআইআর চাইলেন শমীক ভট্টাচার্য

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

ফুটবলে নতুন প্রযুক্তির ছোঁয়া, হলুদ কার্ডের বদলে রেফারির হাতে দেখা গেল ইলেকট্রনিক কার্ড’

ট্রফির খরা কাটাতে মরিয়া দিল্লি, ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন তারকা বোলার

জন্মেছে কন্যাসন্তান, ভবিষ্যদ্বাণী ভুল হতেই অশীতিপর পুরহিতকে গুলি করে খুন বাবা-ছেলের