জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন চলবে অতিরিক্ত মেট্রো, জেনে নিন সময়সূচি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন বিশেষ পরিষেবা দেবে কলকাতা মেট্রো। আগামী ২৮ এপ্রিল রবিবার রাজ্যে রয়েছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। আর সেই দিন যাতে পরীক্ষার্থীদের কোনও অসুবিধা না হয় তার জন্য অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার মেট্রো রেলের তরফে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, রবিবার জয়েন্ট পরীক্ষার দিন  বিশেষ পরিষেবা চালু থাকবে। ২৮ এপ্রিল দক্ষিণেশ্বর, দমদম ও কবি সুভাষ থেকে সকাল ৯টার পরিবর্তে সাড়ে ৮টা থেকে মেট্রো পরিষেবা চালু হবে। এছাড়াও  রবিবার উত্তর থেকে দক্ষিণে ‘ব্লু লাইন’-এ মোট ১৪০টি মেট্রো চলবে। অন্যদিকে প্রতি রবিবার প্রথম মেট্রো চালু হয় সকাল ৯ টা থেকে। মোট ১৩০ টি মেট্রো চলে। তবে ২৮ এপ্রিল জয়েন্ট পরীক্ষার্থীদের জন্য বদলে গেল মেট্রোর সময়সূচি।

উল্লেখ্য, পরীক্ষার দিন একই থাকবে শেষ মেট্রোর সময় । অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো থাকবে রাত ৯টা ২৭ মিনিটে। অন্যদিকে একই সময়ে ছাড়বে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো। পাশাপাশি দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে রাত ৯ টা ৪০ মিনিটে । অন্যদিকে প্রতিবছর  উচ্চ মাধ্যমিকের  পরেই রাজ্যে হয়ে থাকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। প্রায় হাজার হাজার পড়ুয়া বসে এই পরীক্ষায়। তাই তাদের সুবিধার্থে ট্রেনের সংখ্যা বাড়াল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। 

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

পুজোয় সারাদিন চড়া মেকআপ করে জ্বলছে মুখ? ত্বকের যত্ন নিন ৭ উপায়ে

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

অষ্টমীর সন্ধ্যায় মেট্রো বিভ্রাট, এক ঘন্টা পর স্বাভাবিক পরিষেবা

গবাদি পশুর ভুসি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, নিহত বেড়ে ৫৩

অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম