মঙ্গলবারই বিধানসভায় পেশ হচ্ছে ধর্ষকদের শাস্তি সংক্রান্ত বিল

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্ষকদের কড়া শাস্তি নিয়ে বিল আনতে আগামী ২ সেপ্টেম্বর রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন বসছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরাহিত্যে বসা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর বিধানসভায় ধর্ষকদের শাস্তি সংক্রান্ত বিল পেশ করা হবে। ওই বিলের খসড়া তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, আইনমন্ত্রী মলয় ঘটক, মুখ্যসচিব বি পি গোপালিকা, অর্থ সচিব মনোজ পন্থ ও আইন দফতরের সচিবকে। ধর্ষণের অপরাধে কঠোরতম সর্বোচ্চ শাস্তি ফাঁসি। বিলে ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড রাখা হচ্ছে।

এদিনই মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘ধর্ষণ করলেই ফাঁসির সাজা হবে-এই মর্মে  বিধানসভায় বিল আনছে রাজ্য সরকার৷ আগামী সপ্তাহে বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে ওই বিল পাশ করানো হবে।’ বাকি বিলগুলির মতো যাতে রাজ্যপাল ধর্ষকদের সাজা সংক্রান্ত বিলের ফাইলের উপরে জড় পদার্থের মতো বসে না থাকেন তার জন্যও পরোক্ষে সাংবিধানিক প্রধানকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। খানিকটা কটাক্ষের সুরে তিনি বলেন, ‘ফাঁসির সাজা চাই এই বিল পাশ করে রাজ্যপালের কাছে পাঠাব। রাজা বাবু কিছু না করলে মেয়েরা বসে থাকবে রাজভবনে ঘন্টার পর ঘন্টা। রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে বসে থাকলে হবে না।’

মেয়ো রোডের সভার পরেই নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানেই ঠিক হয়, ধর্ষণের সাজা সংক্রান্ত বিল পাশে আগামী ২ সেপ্টেম্বর বসবে বিধানসভার বিশেষ অধিবেশন। প্রথম দিন শোকপ্রস্তাবের পরে অধিবেশন মুলতুবি হয়ে যাবে। পরের দিন বিল পেশ হবে। এদিকে, গতকাল মঙ্গলবার বিজেপি’র মদতপুষ্ঠ তথাকথিত ছাত্র সমাজের নবান্ন অভিযানে দুষ্কৃতীদের ছোড়া ইট ও পাথরের আঘাতে যে সমস্ত পুলিশ আধিকারিক গুরুতর আহত হয়েছেন তাদের হাসপাতালে গিয়ে দেখে আসার জন্য শোভনদেব চট্টোপাধ্যায় ও ফিরহাদ হাকিমকেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য