স্বামী বিবেকানন্দের প্রত্যাবর্তন দিবসের স্মরণে বিশেষ ট্রেন চালাল পূর্ব রেল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিবছরের মত এবারও স্বামী বিবেকানন্দের ১২৯ তম  কলকাতা প্রত্যাবর্তন দিবস আয়োজন করল পূর্ব রেল।  সেইসঙ্গে বজবজ থেকে শিয়ালদহ পর্যন্ত চলে বিশেষ ট্রেন ।  মূলত পশ্চিম জয়ের পর স্বামীজি যখন বজবজ স্টেশনে এসে পৌঁছান সেই অবিস্মরণীয় মুহূর্তটিকে উদযাপন কর‍তেই এদিন  এই উদ্যোগ গ্রহণ করা হয়। 

“কলকাতা প্রত্যাবর্তন দিবস” এই অনুষ্ঠানে যোগদান করেছিলেন শ্রী মিলিন্দ কে. দেউস্কর, জিএম/ইআর ,  শ্রী দীপক নিগম, ডিআরএম/শিয়ালদহ , পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ বিশিষ্ট জনেরা । এনারা সকলেই তাদের বক্তৃতার মধ্যে   স্বামীজীর আধ্যাত্মিক আন্দোলনের প্রভাবের উপর বিশেষ  জোর দিয়েছেন । যা জাতীয়তাবাদ এবং আত্ম-আবিষ্কারের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল । 

উল্লেখ্য ,  স্বামী বিবেকানন্দের অবিস্মরণীয় যাত্রা শুরু হয় ১৮৯৩ সালে। সেইসময়  মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সংসদে যোগদানের জন্য কলকাতা ছাড়েন। এরপর ১৮৯৭ সালে  ১৯ ফেব্রুয়ারি  বিবেকানন্দের মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমের বিজয়ী সফরের পর ঐতিহাসিক প্রত্যাবর্তন করেছিলেন । তাই এই বিশেষ দিনটিকে “কলকাতা প্রত্যবর্তন দিবস” হিসাবে আখ্যায়িত করে পূর্ব রেলের তরফে আয়োজিত করা হয় বিশেষ অনুষ্ঠান । ভারতের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সন্মান জানাতে মূলত  প্রতি বছর পূর্ব রেলওয়ে কলকাতা প্রত্যাবর্তন দিবস অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয়। 

ক্রেনের বদলে ট্রলি, একাদশীতেও চলবে দুর্গা বিসর্জন, ঘাটে ঘাটে নিরাপত্তা জোরদার পুলিশের

নেই চাকরি, বিয়ের খরচ জোগাড় করতে সোনার হার ছিনতাই! গ্রেফতার হায়দরাবাদের যুগল

পুজো মিটতেই ময়দানে ইন্ডিয়া জোট, নভেম্বরের শুরুতে সমাবেশ, আজ বৈঠকে মমতা-রাহুলরা

নাড়িও কাটা হয়নি! দশমীর রাতে ড্রেনে পড়ে সদ্যোজাত, কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা

ঠাকুর বিসর্জন দিতে গিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর জখম যুবক, ভর্তি কল্যাণী এইমসে

এশিয়ান প্যারা গেমসে তীরন্দাজিতে যুগ্মভাবে সোনা জিতলেন শীতল দেবী ও তোমান কুমার

ছত্তিশগড়ে আত্মসমর্পণকারী মাওবাদী নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে ঘনাচ্ছে রহস্য

জেলমুক্তির পরের দিনই ফের তলব ‘আরশোলা’-দের, দিল্লি পুলিশের ডাক CJP-র তিন নেতাকে

ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় কেমন থাকবে আবহাওয়া?

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

ফেসবুকের তথ্য সুরক্ষায় গাফিলতি, Meta-কে ২৫০০ কোটি ডলার জরিমানার নির্দেশ

রাতের অন্ধকারে বড়সড় নাশকতার ছক! দত্তপুকুর থেকে উদ্ধার বিস্ফোরক বোঝাই গাড়ি

সৌদি আরবের তেলক্ষেত্রে ড্রোন হামলায় নিহত ২, আহত ভারতীয়-সহ ২