চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আচমকাই ইস্তফা এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের, দায়িত্বে আইএএস শুভ্র চক্রবর্তী

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ বিতর্কের মাঝেই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন সিদ্ধার্থ মজুমদার। মাত্র চার মাস আগে তিনি এই পদে নিযুক্ত হন। বুধবার বিকেলে সিদ্ধার্থ মজুমদা আচমকাই ইস্তফা ঘোষণা করেন। শিক্ষামন্ত্রীর কাছে তিনি তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। সূত্রের খবর তেমনই। জানা গিয়েছে, তাঁর জায়গায় নিয়োগ করা হয়েছে আইএএস শুভ্র চক্রবর্তীকে। 

ঘটনাচক্রে এদিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে (বর্তমানে শিল্পমন্ত্রী) জিজ্ঞাসবাদের জন্য ডেকে পাঠায়। এই খবর যখন লেখা হচ্ছে, সেই সময় কেন্দ্রীয় তদন্ত সংস্থা পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছেন। তারই মাঝে এল সিদ্ধার্থ মজুমদারের ইস্তফার খবর। চলতি বছরের গত ১৩ জানুয়ারি এসএসসি-র চেয়ারম্যান পদে বসেছিলেন সিদ্ধার্থ। তার চার মাসের ইস্তফা দিলেন তিনি।

চলতি বছর রাজ্যে  বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ হতে চলেছে।  সেই প্রক্রিয়া শুরু হওয়ার আগেই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন সিদ্ধার্থ মজুমদার। আইএএস অফিসার শুভ্রা চক্রবর্তী সমগ্র শিক্ষা মিশনের দায়িত্বে রয়েছেন।

রাজ্য স্কুল শিক্ষা দফতর বুধবার বিজ্ঞপ্তি জারি করে শুভ্র চক্রবর্তীর নিয়োগের কথা জানিয়ে বলেছে অফিসার দু’টি দায়িত্বই পালন করবেন। একটি সূত্রে অবশ্য বলা হচ্ছে, সিদ্ধার্থ মজুমদারকে এসএসসির চেয়ারম্য়ানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর কারণ হিসেবে উঠে আসছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতির অভিযোগ। বিপুল সংখ্যাক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বর্তমান শাসকদলকে যাতে সমালোচনার মুখে পড়তে না হয়, সে কারণে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্য়ান পদ থেকে সিদ্ধার্থ মজুমদারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ