এসএসসি পরীক্ষার সেন্টারে থাকতে পারবে না কেন্দ্রীয় বাহিনী, প্রশাসনের কড়া চিঠি

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার রাজ্যজুড়ে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-সি শিক্ষাকর্মী নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। ঠিক এই দিনই ভোটের প্রস্তুতিতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসায় প্রশাসনিক স্তরে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই স্থানীয় থানাগুলি থেকে এসএসসি-র একাধিক পরীক্ষা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য রিক্যুইজিশন পাঠানো হয়েছিল। তবে পরীক্ষা যাতে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই কমিশনের তরফে রাজ্য পুলিশের ডিজিপি এবং কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি পাঠানো হয়েছে।

কমিশনের নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে, রবিবার গ্রুপ-সি এবং আগামী ৮ মার্চ রবিবার গ্রুপ-ডি পরীক্ষার দিন কোনওভাবেই যেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরীক্ষা কেন্দ্রে না থাকেন। এই চিঠি পাওয়ার পর রাজ্য প্রশাসন সংশ্লিষ্ট থানা এলাকার অফিসারদের সঙ্গে যোগাযোগ করে নির্দেশ দিয়েছে-পরীক্ষা চলাকালীন সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত বাহিনীকে পরীক্ষা কেন্দ্রের বাইরে রাখতে হবে। প্রয়োজনে তাঁদের নিকটবর্তী অন্য সরকারি বা আধা-সরকারি ভবন, অথবা পরীক্ষা কেন্দ্র নয়-এমন শিক্ষা প্রতিষ্ঠানে রাখার ব্যবস্থা করতে বলা হয়েছে। একই নিয়ম গ্রুপ-ডি পরীক্ষার ক্ষেত্রেও প্রযোজ্য থাকবে।

আরও পড়ুন: কালিয়াচকে কয়েক কোটির মাদক সহ গ্রেফতার পাচার চক্রের কিং পিং

কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, নিয়োগ পরীক্ষার জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ। কয়েকটি কেন্দ্রে বাহিনী মোতায়েনের প্রস্তাব আসায় বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়েছে এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। পরীক্ষার্থীদের দেহতল্লাশিতে যাতে সমস্যা না হয়, সে কারণে পরীক্ষা শুরুর অন্তত দু’ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার রাজ্যজুড়ে মোট ১,৬৯৩টি কেন্দ্রে গ্রুপ-সি পরীক্ষা হবে। শূন্যপদ রয়েছে ২,৯৮৯টি এবং আবেদনকারীর সংখ্যা ৮ লক্ষের বেশি। গ্রুপ-সি ও গ্রুপ-ডি মিলিয়ে মোট পরীক্ষা কেন্দ্র ৩,৪০০টি। নিরাপত্তার কারণে জুতো, গয়না, ইলেকট্রনিক গ্যাজেট সম্পূর্ণ নিষিদ্ধ। স্বচ্ছ জলের বোতল, কলম ও অ্যাডমিট কার্ড ছাড়া অন্য কিছু বহন করা যাবে না। মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির পরই পরীক্ষার্থীদের হলে প্রবেশের অনুমতি দেওয়া হবে। বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থীরা রাইটার নিয়ে পরীক্ষা দিতে পারবেন এবং তাঁদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে