দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দীর্ঘ অপেক্ষার অবসান, কাউন্সেলিং শুরু হল এসএসসি’র চাকরিপ্রার্থীদের

নিজস্ব প্রতিনিধি: শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের প্রায় ১৬০০ শূন্যপদে নিয়োগের জন্য কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। বৃহস্পতিবার, ১০ নভেম্বর থেকে শুরু হল কাউন্সিলিং। এদিন সকাল ১০টা থেকে শুরু হয়েছে শরীরশিক্ষা-কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের কাউন্সিলিং।

দীর্ঘ কয়েক বছর ধরে অপেক্ষা করেছেন চাকরিপ্রার্থীরা নিয়োগপত্র হাতে পাওয়ার জন্য। অবশেষে কাউন্সেলিং শুরু হওয়ায় খুশি ওয়েটিং লিস্টে থাকা এসএসসির চাকরিপ্রার্থীরা। এদিন স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে ওয়েটিং লিস্টে থাকা ১৪০৪ জন চাকরিপ্রার্থীই নিয়োগপত্র পাবেন।

প্রসঙ্গত রাজ্য মন্ত্রিসভায় বৈঠকে আগেই শূন্যপদ তৈরি করা হয়েছিল। মূলত শরীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থী যারা ওয়েটিং লিস্টে রয়েছেন, তাদের নিয়োগের জন্য এই শূন্যপদ তৈরি করা হয়েছিল। পুজোর আগেই বিজ্ঞাপন দিয়ে এই পদগুলিতে নিয়োগের কথা জানিয়েছিল এসএসসি। তার এক মাস যেতে না যেতেই নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিল স্কুল সার্ভিস কমিশন। শারীরশিক্ষা বিষয়ে ৮৫০ ও কর্মশিক্ষা বিষয়ে ৭৫০ মিলিয়ে মোট ১৬০০ শূন্যপদ তৈরি করা হয়েছে এসএসসিতে। ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের নিয়োগের জন্য এই পদ তৈরি করা হয়েছিল।

উল্লেখ্য নিয়োগের দাবিতে রাস্তায় নেমে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে চাকরিপ্রার্থীরা। সেই আবহে এসএসসি কাউন্সেলিং শুরু করায় স্বাভাবিকভাবে খুশি চাকরিপ্রার্থীরা। কাউন্সেলিংয়ের পর নিয়োগপত্র দেওয়া হবে চাকরিপ্রার্থীদের। এসএসসি সূত্রে খবর, প্রথম পর্যায়ে শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও, এরপর নবম ও দশম শ্রেণীর বঞ্চিত চাকরি প্রার্থীদেরও নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

‘ছাত্র আন্দোলন কখনও গণতন্ত্রের বিরোধী হতে পারে না’, যাদবপুর নিয়ে মোদিকে তোপ মমতার

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ