রবিতে নবম-দশম শিক্ষক নিয়োগ পরীক্ষা, কি কি নিয়ম মাথায় রাখবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : রাত পোহালেই এসএসসি-র নবম-দশমের পরীক্ষা। তার আগে থেকেই আঁটোসাটো করা হয়েছে নিরাপত্তা। নতুন নিয়োগ প্রক্রিয়ায় স্কুলে ৩৫ হাজার ৭২৬ শূন্যপদে নিয়োগের জন্য হবে পরীক্ষা। রবিবার এসএসসি-র নবম দশমের জন্য ২৩ হাজার ২১২টি আসনে পরীক্ষা নেওয়া হবে। ১৪ সেপ্টেম্বর একাদশ দ্বাদশের জন্য  ১২,৫১৪টি শূন্যপদের জন্য পরীক্ষা হবে। আঁটোসাটো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জানানো হয়েছে, পরীক্ষার্থীদের দেওয়া হবে ওএমআর শিটের কার্বনকপি। প্যানেলের মেয়াদ শেষের দু বছর পর্যন্ত ওএমআর শিট সংরক্ষণ করার কথা বলা হয়েছে।

জানা গিয়েছে, নবম দশম শিক্ষক নিয়োগে ২৩,২১২টি শূণ্যপদের জন্য পরীক্ষায় বসবেন ৩ লক্ষ ১৯ হাজার ৬৫০ জন। রবিবার এসএসেসি-র প্রথম নিয়োগের পরীক্ষা হতে চলেছে। প্রায় ৮ বছর বাদে নিয়োগে পরীক্ষা নিতে চলেছে এসএসসি। শিক্ষক নিয়োগের জন্য প্রায় ৫ লক্ষ ৬৫ হাজার পরীক্ষার্থী আবেদন করেছেন।  রাজ্যজুড়ে ৬৩৬টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। কলকাতার ৪১টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সকাল ১০টা নাগাদ পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হবে পরীক্ষার্থীদের।

পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময়ে মেটাল ডিটেকটর দিয়ে পরীক্ষা করা হবে তাঁদের। সমস্ত কিছু দেখে শুনে তবেই ঢুকতে দেওয়া হবে। কোনও রকম সমস্যা যাতে না হয়, তার জন্য আগে থেকেই ব্যবস্থা নিতে হবে। বায়োমেট্রিক স্ক্যান করা হবে। ইতিমধ্যে গাইডলাইন জানিয়ে দেওয়া হয়েছে। এই শিক্ষক নিয়োগ পরীক্ষায় একাধিক সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ওএমআপ শিটে শুধু উত্তর বাদে অন্য কিছু থাকলে পরীক্ষা বাতিল করা হবে। অ্যাডমিট কার্ডে ছবি ও সই নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছিল। সেই সমস্যার সমাধানের জন্য আধারকার্ড রাখতে হবে। কোনওরকম মোবাইল, স্মার্ট ওয়াচ রাখা যাবে না। ক্যালকুলেটারও রাখা যাবে না। সরকারি আধিকারিকদের নজরদারিতে এই পরীক্ষা চলবে। এসএসসি এই পরীক্ষা নিয়ে আগে থেকে সতর্ক রয়েছে। ডেপুটি মেজিস্ট্রেট নজরদারিতে থাকবেন বলে জানা গিয়েছে।

কালো কিংবা নীল স্বচ্ছ পেন নিয়ে যেতে হবে চাকরিপ্রার্থীদের। আর তা দিয়েই ওএমআর শিট ভরতে হবে। কেউ সেই পেন নিয়ে যেতে না পারলে পরীক্ষাকেন্দ্রেও তার ব্যবস্থা রাখা হচ্ছে। ভেন্যু ইনচার্জের কাছে প্রত্যেক পরীক্ষার্থীকে মোবাইল জমা রাখতে হবে। অরিজিনাল আধার কিংবা ভোটার কার্ড নিয়ে যেতে হবে। ⁠সেল্ফ অ্যাটেস্টেড আধার কিংবা ভোটার কার্ডের জেরক্সও নিয়ে যেতে হবে।

পরীক্ষাকেন্দ্রগুলোতে সিসিটিভি বাধ্যতামূলক কার হয়েছে। লিখিত পরীক্ষার সঙ্গে সঙ্গে ওএমআর-র কার্বন কপি নিতে পারবেন পরীক্ষার্থীরা। আর মাত্র কয়েক ঘণ্টা বাকি রয়েছে। তারপরেই পরীক্ষার্থীরা বসবেন পরীক্ষায়।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত