চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ডেঙ্গু-ম্যালেরিয়া চিকিৎসায় অতিরিক্ত অর্থ নয়: স্বাস্থ্য় সচিব

সুব্রত রায়:কেউ ম্যালেরিয়া বা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে ভর্তি হলে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না । পরীক্ষা বা স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য বেশি বিল করা যাবে না  বলে জানিয়ে দিলেন স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম ।

রাজ্যে ডেঙ্গু,ম্যালেরিয়ার মত মশাবাহিত রোগের ঊর্ধ্বগতি রুখতে রাজ্য সরকার পরিস্থিতি মোকাবিলায় সরকারি – বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থার সমন্বয়ের ওপর জোর দিয়েছেন। স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম শনিবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন ।  বৈঠকে তিনি রাজ্য সরকারের নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করে রোগীদের চিকিৎসার ওপর জোর দেন ।

পাশাপাশি, বেসরকারি হাসপাতালগুলিকে চিকিৎসা খরচেও লাগাম টানতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।পরীক্ষা এবং চিকিৎসার জন্য মাত্রাতিরিক্ত অর্থ দাবি করলে সংশ্লিষ্ট হাসপাতাল বা নার্সিংহোমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওই ভার্চুয়াল বৈঠকে। পরীক্ষা এবং চিকিৎসার জন্য মাত্রাতিরিক্ত অর্থ দাবি করলে সংশ্লিষ্ট হাসপাতাল বা নার্সিংহোমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওই ভার্চুয়াল বৈঠকে।

ডেঙ্গু বা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে কেউ হাসপাতালে ভর্তি হলেই স্বাস্থ্য দফতরকে তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের চালু করা নতুন পোর্টাল ও স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটের মাধ্যমে দৈনিক আক্রান্তের পরিসংখ্যান দাখিল করতে বলা হয়েছে। ডেঙ্গু বা ম্যালেরিয়ার উপসর্গ দেখা গেলেই এলাইজা, এনএস-১ পরীক্ষা করিয়ে নিশ্চিত হতে বলা হয়েছে। তবে বেসরকারি হাসপাতালগুলিকে পরীক্ষার খরচ সাধ্যের মধ্যে রাখতে বলা হয়েছে।  দুর্গাপুজোর বাকি আর মাত্র কয়েকটি দিন। তার আগে ভার্চুয়াল বৈঠকে তাই প্রয়োজনীয় নির্দেশ স্বাস্থ্য সচিবের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হলো বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে।

Published by:

Share Link:

More Releted News:

একবালপুরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল অশান্তি, লাঠিচার্জ পুলিশের

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

বুলডোজার নীতিতে বিশ্বাসী নই, যোগী আদিত্যনাথের উল্টো সুর শমীকের গলায়

‘বাঙালি’ ওসিদে’র চাকরি খেয়ে নেওয়ার হুমকি ‘অবাঙালি’ মনোজ আগরওয়ালের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ