পুরভোট: বরোভিত্তিক নয়, এই প্রথম কলকাতায় থাকছে একটাই ‘স্ট্রংরুম’

এই প্রথমবার কলকাতা পুরভোটে কেন্দ্রীয়ভাবে একটি গণনাকেন্দ্রে একসঙ্গে ভোটগণনা হবে। রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: এই প্রথমবার কলকাতা পুরভোটে কেন্দ্রীয়ভাবে একটি গণনাকেন্দ্রে একসঙ্গে ভোটগণনা হবে। রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, করোনা অতিমারীর কথা মাথায় রেখে কোভিড প্রটোকল মেনেই হবে ভোটগণনা। তাই এবার আর বরোভিত্তিক নয়, কলকাতা পুরনিগমের ভোটগণনা হবে একটি গণনাকেন্দ্রে। এরজন্য স্ট্রংরুম তৈরির কাজ শুরু হয়েছে। সেখানেই সমস্ত ওয়ার্ডের ইভিএম সুরক্ষিত থাকবে গণনার আগে পর্যন্ত। পাশপাশি কমিশন জানিয়ে দিয়েছে, আলাদা করে আর কোনও বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে না, কলকাতার ভোটগণনা হবে আগের বিজ্ঞপ্তি মতো ২১ ডিসেম্বর।

পশ্চিমবঙ্গ পুর আইন (১৯৯৪)-এর ১২ নম্বর ধারায় অনুযায়ী নির্বাচন শেষ হওয়ার পর নির্বাচনী কেন্দ্রগুলোতে গণনা শুরু করার কথা। কিন্তু করোনা পরিস্থিতির জন্য এই নিয়মে বদল করা হল। ফলে সংবিধানের ২৪৩জেড এ(১) অনুচ্ছেদ এবং পশ্চিমবঙ্গ পুর (নির্বাচন সংঘটিত করা সংক্রান্ত) আইনের ৪১ নম্বর রুল অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশন বিশেষ ক্ষমতা প্রয়োগ করে মিউনিসিপাল রিটার্নিং অফিসারদের স্ট্রং রুমের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে। সেখানেই সব ওয়ার্ডের গণনা একসঙ্গে হবে।

গণনার দিন যারা গণনাকেন্দ্রে ঢুকবেন তাঁদের দুটি টিকার ডোজ নেওয়া বাধ্যতামূলক। তবে একটি টিকা নেওয়া থাকলেও কেউ গণনাকেন্দ্রে ঢুকতে পারবেন, সেক্ষেত্রে তাঁকে আরটিপিসিআর টেস্টে নেগেটিভ রিপোর্ট দাখিল করতে হবে। পাশাপাশি গণনাকেন্দ্রে একটি রাজনৈতিক দলের দুজন করে ঢুকতে পারবেন। নিয়ম অনুযায়ী, শুধুমাত্র খাতা ও পেন নিয়েই গণনাকেন্দ্রে প্রবেশ করা যাবে। গণনাকেন্দ্রের আশেপাশে থাকবে কড়া সুরক্ষাবলয়।

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা