অভিনব উদ্যোগ, কলকাতায় প্রতিযোগিতায় জিতলে পুরস্কার দেওয়া হবে বাঘ!

অভিনব উদ্যোগ আলিপুর চিড়িয়াখানার। প্রতিযোগিতায় অংশ নিয়ে জয়ী হলে তাঁকে দেওয়া হবে একটি বাঘকে দত্তক নেওয়ার সুযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিযোগিতায় জিতলে পুরস্কার দেওয়া হবে বাঘ! অভিনব উদ্যোগ আলিপুর চিড়িয়াখানার। প্রতিযোগিতায় অংশ নিয়ে জয়ী হলে তাঁকে দেওয়া হবে একটি বাঘকে দত্তক নেওয়ার সুযোগ। এমনই পুরস্কার নিয়ে প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

স্কুলের পড়ুয়াদের নিয়ে বছরের বিশেষ দিনগুলিতে প্রতিযোগিতার আয়োজন করে থাকে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সাধারণত এই ধরনের প্রতিযোগিতায় জয়ীদের পুরস্কার হিসেবে চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে দেওয়া হয় বই অথবা পেন  বা পেনসিল বক্স। তার সঙ্গে একটি শংসাপত্রও দেওয়া হয় অংশগ্রহণকারীকে। আলিপুর চিড়িয়াখানা সূত্রে খবর, এবার থেকে আর এমন পুরস্কার থাকবে না। প্রতিযোগিতায় অংশ নিয়ে জয়ী হলে সেই প্রতিযোগীদের জন্য এবার থাকবে বন্যপ্রাণীকে দত্তক নেওয়ার সুযোগ। তবে প্রতিযোগিতায় জিতলে, পুরস্কার হিসেবে দত্তক নেওয়ার সুযোগ পাওয়া বন্যপ্রাণীকে বাড়িতে নিয়ে যাতে পারবে না পড়ুয়ারা। চিড়িয়াখানায় এসে ওই প্রাণীর সঙ্গে দে৪খা করে যেতে পারবে তারা। বন‌্যপ্রাণীদের সঙ্গে ছাত্রছাত্রীদের সম্পর্ক গড়ে তোলার জন্য এই উদ্যোগ বলে জানানো হয়েছে। রাজ‌্য জু অথরিটির এক সদস্য জানান, ‘এখন থেকে চিড়িয়াখানায় কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে জয়ী ছাত্রছাত্রীদের পুরস্কার হিসাবে বাঘ, সিংহ, ম‌্যাকাও, কাকাতুয়া দত্তক দেওয়া হবে। বিনামূল্যে তারা একমাসের জন‌্য এদের অভিভাবক হতে পারবে। দত্তক নেওয়া অন‌্য প্রাণীর খাঁচার সামনে অভিভাবকদের নামের বোর্ড টাঙানো হয়। একইভাবে পুরস্কার পাওয়া পশুপাখিদের খাঁচার সামনেও জয়ীদের নামের বোর্ড টাঙানো হবে।’

উল্লেখ্য, চিড়িয়াখানা কর্তৃপক্ষ বন‌্যপ্রাণীর সঙ্গে মানুষের সুসম্পর্ক গড়ে তুলতে দত্তক প্রথা চালু করে। চিড়িয়াখানায় কোনও পশু বা পাখিকে বার্ষিক ও মাসিক দুভাবে দত্তক নেওয়া যায়। সাধারণত দত্তক নেওয়ার জন্য একটি নির্দিষ্ট অঙ্কের টাকা চিড়িয়াখানা কর্তৃপক্ষকে দিতে হয় যিনি দত্তক নিতে চান তাঁকে। বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে এই টাকার পরিমাণ আলাদা। যেমন একটি বাঘকে দত্তক নিতে চাইলে বছরে ২ লাখ টাকা দিতে হবে। তবে প্রতিযোগিতায় জিতলে কোনও রকম টাকা ছাড়া দত্তক নেওয়া যাবে।

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা