দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের আদালতে পেশ করা হল সুবীরেশকে

নিজস্ব প্রতিনিধি: সিবিআই (CBI) ৭ দিন আগে গ্রেফতার করেছিল এসএসসি’র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে। আদালতে পেশ করা হলে তাঁর ৭ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক। মেয়াদ শেষে ফের আলিপুর আদালতে পেশ করা হল তাঁকে।

সোমবার সুবীরেশ ভট্টাচার্যকে আদালতে তোলা হয়। সূত্রের খবর, আবারও তাঁকে হেফাজতে চাইবে সিবিআই। উল্লেখ্য, বাগ কমিটির রিপোর্টে তাঁর নামে উঠে এসেছিল একাধিক অভিযোগ। ২০১৬ সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নাম জড়িয়েছে তাঁর। উল্লেখ্য, এই নিয়ে এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি কাণ্ডে এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও হিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন সুবীরেশ। তাঁকে গত সোমবার গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিয়োগ দুর্নীতি কাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসি প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা, অশোক সাহা এবং সুবীরেশ ভট্টাচার্য।

উল্লেখ্য, এই প্রথম কোনও উপাচার্যকে শিক্ষক নিয়োগ মামলায় গ্রেফতার করল সিবিআই। অন্যদিকে সুবীরেশের দাবি, তাঁর আমলে কোনও দুর্নীতি হয়নি। এর আগে তাঁর ফ্ল্যাট, কোয়ার্টার এবং দফতরে হানা দিয়েছিল সিবিআই। তাঁকে একাধিকবার জেরাও করা হয়েছিল। সিল করা হয়েছিল তাঁর ফ্ল্যাট। সিবিআইয়ের দাবি, এই ঘটনায় তাঁর সঙ্গে যুক্ত আরও প্রভাবশালী ব্যক্তি।

গত সোমবার সুবীরেশকে তলব করেছিল সিবিআই। তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরাও দিয়েছিলেন। করা হচ্ছিল জিজ্ঞাসাবাদ। তবে সেই পর্বের মাঝেই তাঁকে গ্রেফতার করা হয়।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

‘ছাত্র আন্দোলন কখনও গণতন্ত্রের বিরোধী হতে পারে না’, যাদবপুর নিয়ে মোদিকে তোপ মমতার

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ