তদন্তে সহযোগিতা করেছেন সারদা কর্তা, জেরা শেষে জানালেন আইসি

প্রেসিডেন্সি জেলে সারদা কর্তা সুদীপ্ত সেনকে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করলেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তদন্তকারী আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেসিডেন্সি জেলে সারদা কর্তা সুদীপ্ত সেনকে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করলেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তদন্তকারী আধিকারিকরা। রবিবার সুদীপ্তকে জিজ্ঞাসাবাদ সেরে বিকেল সাড়ে তিনটে নাগাদ জেল থেকে বেরিয়ে আসেন তদন্তকারীরা। সারদা কর্তাকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রের খবর, কাঁথি পুরসভা থেকে সারদার ফাইল উধাও, প্রকল্পের নামে টাকা নয়ছয়, সুদীপ্ত সেনের কাছ থেকে টাকা নেওয়া সহ একাধিক বিষয়ে মামলার তদন্ত এগিয়ে নিয়ে যেতে রবিবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেন কাঁথি থানার পুলিশের একটি দল। তদন্তকারীদের ওই দলে ছিলেন কাঁথি (Kanthi)থানার আইসি অমলেন্দু বিশ্বাস। সঙ্গে ছিলেন আরও চার আধিকারিক। ৫ জনের ওই দল রবিবার পৌনে ১২টা নাগাদ প্রেসিডেন্সি জেলে আসেন। এই জেলে সুদীপ্ত সেন যে সেলে রয়েছেন, সেখানে গিয়ে তাঁকে টাকা পয়সার লেনদেন সংক্রান্ত বিষয়ে এবং কীভাবে পুরসভা থেকে ফাইল উধাও হল, কোন কোন খাতে কত টাকা নেওয়া হয়েছিল, তিনি কাকে টাকা দিয়েছিলেন সেই সব বিষয়ে তদন্তকারীরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদ সেরে জেলের বাইরে বেরিয়ে কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘সুদীপ্ত সেন তদন্তে সহযোগিতা করেছেন। সেসময় কাঁথি এলাকায় প্রকল্পের নামে টাকা গরমিল হয়েছে, সে বিষয়টা ক্রমশ স্পষ্ট হচ্ছে। তবে এখনও অনেক কিছু জানা বাকি। তদন্ত যথেষ্ট দ্রুত গতিতে এগোচ্ছে। ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ হবে বলে আমরা আশা করছি।’ উল্লেখ্য এর আগে সারদা কর্তা সুদীপ্ত সেন দাবি করেছিলেন, শুভেন্দু অধিকারী সারদার টাকা নিয়েছেন। এমনকি শুভেন্দুর ভাই সৌমেন্দুর নামেও টাকা দেওয়া হয়েছিল বলে সুদীপ্ত সেন জানিয়েছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মত এবার রাজ্য পুলিশ সারদা মামলার নতুন করে তদন্তে গতি বাড়িয়ে শুভেন্দু অধিকারীর ওপর চাপ বাড়াচ্ছে।

ফের বেআইনি মাটি কাটার অভিযোগ নবদ্বীপে, আটক জেসিবি মেশিন ও তিনটি ট্রাক্টর

গ্রুপ পর্বের সব ম্যাচ জিতেও বিশ্বকাপ জেতার ইতিহাস নেই আর্জেন্টিনার, এবার হবে শাপমুক্তি?

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!

পেছন থেকে ধাক্কা, তারপর ‘সরি দিদি’, মহিলাদের হেনস্থার অভিযোগে গ্রেফতার ইউটিউবার

‘সাধারণ মানুষের চলার অধিকার আছে’, কলকাতার হকার উচ্ছেদ নিয়ে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ

হোটেলের মতো ফুলকো লুচি বানাতে চান? জেনে নিন ঘরোয়া উপায়ে সহজ কৌশল

পুণের লোহাগড় দুর্গে খুনের পুনর্নির্মাণ, ঘটনাস্থলে নিয়ে যাওয়া হল অভিযুক্ত সিয়া ও চেতনকে

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান, মাশুল গুনছে কুয়েত-বাহারাইন

ডিজেল নিয়ে আর হয়রানি নয়, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা