চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিবিআই’এর জিজ্ঞাসাবাদ শেষে নিজাম প্যালেসে থেকে বেরলেন সুজয় ভদ্র

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তলবে হাজিরা দিয়ে বেরলেন সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra)। বুধবার নিজাম প্যালেসে (Nizam Palace) সিবিআই (CBI) এর গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন সুজয়কৃষ্ণ ভদ্র।

বুধবার সিবিআই এর অফিস নিজাম প্যালেসে প্রায় ৩ ঘণ্টা ধরে গোয়েন্দারা সুজয়কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদ করেন। নিজাম প্যালেস থেকে বেরিয়ে ‘কালীঘাটের কাকু’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, ‘যা বলার তদন্তকারী আধিকারিকদের বলেছি। আপনারা দয়া করে তদন্তকারী আধিকারিকদের ভূমিকা নেবেন না।’ তাঁর কাছ থেকে কোনও নথি চাওয়া হয়নি বলেও জানান তিনি।

সাংবাদিকরা জিজ্ঞাসা করেন, আপনি কি কোনওদিন কারোর কাছ থেকে টাকা নিয়েছেন? জবাবে সুজয়কৃষ্ণ ভদ্র বলেন, ‘এটা কি ওনারা আমাকে জিজ্ঞাসা করেননি, জিজ্ঞাসা করেছে, উত্তর দিয়েছি।’ উল্লেখ্য এদিন ১১টা নাগাদ নিজাম প্যালেসে পৌঁছে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুজয়কৃষ্ণ ভদ্র বলেন, মঙ্গলবার তাঁকে একটি হাতে লেখা নোটিস দেওয়া হয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তরফে। নোটিস দিয়ে বুধবার তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য বলেন সিবিআই আধিকারিকরা। সেই মতো তদন্তে সহযোগিতা করতে এদিন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে আসেন বলে দাবি করেন সুজয়কৃষ্ণ ভদ্র। তাঁর সঙ্গে নিজাম প্যালেসে আসেন দুজন আইনজীবীও।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ