রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সুখেন্দুশেখর, দ্রুত শুনানির আরজি খারিজ

লালবাজার সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশের তরফে সুখেন্দুর বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথাই ভাবা হচ্ছে। গ্রেফতারির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি কর কাণ্ড(R G Kar Incident) এবং তার তদন্ত সংক্রান্ত ‘ভুল তথ্য’ ছড়ানোর অভিযোগে তৃণমূলের রাজ্যসভার সাংসদ(TMC MP) সুখেন্দুশেখর রায়কে(Sukhendu Shekhar Roy) রবিবার বিকালে লালবাজারে তলব করেছিল কলকাতা পুলিশ(Kolkata Police)। কিন্তু সেই ডাকে সাড়া দেননি তিনি। এখন কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই ডাকে সাড়া না দেওয়ায় এদিন অর্থাৎ সোমবার বিকালে তাঁকে আবারও ডাকা হয়েছে লালবাজারে। তবে কলকাতা পুলিশের তরফে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। সুখেন্দুর ঘনিষ্ঠমহল সূত্রেও জানা গিয়েছে, তাঁকে দ্বিতীয় বার তলব করা হয়েছে বলে কোনও খবর তাঁদের জানা নেই। তবে এদিন নিজের গ্রেফতারি ঠেকাতে কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন সুখেন্দু। কার্যত আদালতে তিনি রক্ষাকবচ চেয়েছেন যাতে পুলিশ গ্রেফতার না করতে পারে। সেই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। তবে সুখেন্দু ধাক্কাও দিয়েছে আদালত। সুখেন্দু চেয়েছিলেন এদিন জরুরি ভিত্তিতে মামলাটির শুনানি হোক। কিন্তু সেই দাবি নাকচ করেছে আদালত। মামলাটি আগামিকাল শুনানি হতে পারে। আর তার আগেই যদি সুখেন্দুকে পুলিশ গ্রেফতার(Possibility of Arrest) করে তাহলে সেই মামলার গুরুত্বও হারিয়ে যাবে।

আরও পড়ুন, হাসপাতালের ডাক্তার, নার্সকে মারধরের ঘটনায় গ্রেফতার তৃণমূলের নেতা

আর জি কর কাণ্ডে সমাজমাধ্যমে তদন্ত সংক্রান্ত কিছু প্রশ্ন এবং প্রস্তাব তুলেছিলেন সুখেন্দু। তার পরেই রবিবার তাঁকে তলব করে লালবাজার। তিনি না যাওয়ায় ফের তাঁকে তলব করা হয়। এই আবহে হাজিরা না দেওয়ায় গ্রেফতারির আশঙ্কা করছেন তৃণমূলের এই প্রবীণ নেতা। আর জি করের ঘটনা নিয়ে সমাজমাধ্যমে একাধিক মন্তব্য করেছিলেন সুখেন্দু। এমনকি, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সিবিআই হেফাজতে নিয়ে জেরা করার পরামর্শও দিয়েছিলেন তৃণমূল সাংসদ। আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও হেফাজতে নেওয়া প্রয়োজন বলে জানান তিনি। ওই পোস্টেই কলকাতা পুলিশের ডগ স্কোয়াড নিয়েও মন্তব্য করেছিলেন তিনি। বলেছিলেন, আর জি করের ঘটনার তিন দিন পর ডগ স্কোয়াড গিয়েছিল হাসপাতালে। কেন এই বিলম্ব, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। পুলিশের যদিও দাবি, এই তথ্য ভুল। ডগ স্কোয়াড নিয়ে ঘটনাস্থলে যেতে আদৌ দেরি করা হয়নি। তবে পুলিশি তলব নিয়ে সুখেন্দু এখনও প্রকাশ্যে মুখ খোলেননি। রবিবার রাতে তিনি ট্যুইট করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘আমি ভয় করব না’ গানটি।

আরও পড়ুন, নগরোন্নয়নের জন্য বাংলার প্রাপ্য ২,১৬৭ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র

সুখেন্দুর ঘনিষ্ঠ মহলের দাবি, সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতেই এই গানটি পোস্ট করেছেন তিনি। এই গানের মাধ্যমে বুঝিয়ে দিতে চেয়েছেন, তিনি নিজের অবস্থান থেকে পিছোবেন না। ভয় না পেয়ে এই ‘বিদ্রোহে’ অনড় থাকবেন। রবিবার রাতেই আবার সুখেন্দুশেখর ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকদের একত্রে আবার প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানান সোশ্যাল মিডিয়ার মারফত। যে ভাবে পুলিশ রবিবারের শান্তিপূর্ণ অবস্থানের ওপর লাঠিচার্জ করেছে, ফুটবল সমর্থকদের যে ভাবে আটক করা হয়েছে, তার বিরোধিতা করেন সুখেন্দু। সেই সঙ্গে দুই প্রধানকে একত্রিত হয়ে গর্জে ওঠারও ডাক দেন তিনি। তবে সুখেন্দুর এই সব কার্যকলাপ মোটেও ভাল ভাবে নিচ্ছে না তৃণমূল। কার্যত বাংলার শাসক দল এখন ক্রমশ দূরত্ব বাড়িয়ে চলেছে সুখেন্দুর সঙ্গে। জোড়াফুল শিবিরের ধারনা খুব শীঘ্রই দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেবেন সুখেন্দু। তবে দলের একটি সূত্রের দাবি, হাইকোর্টে ধাক্কা খাওয়ার জেরে সুখেন্দু এখন সমস্যা সমাধানের রাস্তা খুঁজছেন। তবে সেই রাস্তায় নামছে না জোড়াফুল শিবির। বরঞ্চ কলকাতা পুলিশের তরফে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথাই ভাবা হচ্ছে। সেক্ষেত্রে আজ রাতের মধ্যেই গ্রেফতার হতে পারেন তৃণমূলের এই সাংসদ।

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

কেরিয়ারে বারবার বাধা আসছে? মেঝেতে ব্যাগ রাখার অভ্যাসও হতে পারে কারণ

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই