সুমিত বিজেপি কর্মী, ছিল হাওড়ার মিছিলেও, সেটা মেনে নিল তার মা

এবার সুমিতে মা আর তার পরিবারও মেনে নিল সে সক্রিয়া বিজেপি কর্মী এবং রামনবতী হাওড়ার মিছিলে সে ছিল বন্দুক হাতে। কার্যত মুখ পুড়ল বিজেপির।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুমিত সাউকে(Sumit Shaw) ঘিরে ক্রমশ মুখ পুড়ছে বঙ্গ বিজেপির(Bengal BJP)। মুখ পুড়ছে গেরুয়া শিবিরেরও। একই সঙ্গে রামের নাম বদনাম করার যে প্রক্রিয়া অনবরত চালানো হচ্ছে গেরুয়া শিবির থেকে সেটাও সামনে আসছে। আরও পরিষ্কার হচ্ছে বাংলার বুকে অশান্তি, সংঘর্ষের ঘটনা ঘটিয়ে এখানে এক চূড়ান্ত অরাজকতার পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি। রামনবমীর(Ramnabami) দিন যে মিছিল ঘিরে হাওড়ায়(Howrah) সংঘর্ষের ঘটনা ছড়িয়ে পড়েছিল সেই মিছিলে যে সুমিত সাউ ছিল সেটা এবার মেনে নিল তার মা ও পরিবারও। শুধু তাই নয়, তাঁরা এটাও মেনে নিয়েছেন যে সুমিত সক্রিয়া বিজেপি কর্মী। উল্লেখ্য, বিশ্ব হিন্দু পরিষদ(VHP) ও বিজেপি উভয়েই উঠে পড়ে লেগেছিল এটা প্রমাণ করতে যা তাঁদের সঙ্গে সুমিতের কোনও যোগ নেই, এমনকি সে নাকি সেদিন হাওড়ার মিছিলে ছিলও না। অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) সুমিতের পিস্তল হাতে যে ভিডিও ট্যুইট করেছেন তা নাকি ভুয়ো। কিন্তু সুমিতের পরিবারের দাবি কার্যত গেরুয়া শিবিরের মুখ পুড়িয়ে দিল।

আরও পড়ুন Aadhar Update Must, কড়া অবস্থান মোদি সরকারের

হাওড়া শহরের সালকিয়া এলাকায় শম্ভু হালদার লেনে বসবাস সুমিতের পরিবারের। পরিবারে রয়েছেন বাবা-মা ও দুই বোন। বাবা চিন্টু সাউ পেশায় গাড়িচালক। সুমিত কার্যত বেকার, মাঝেসাঝে বাবার মালবাহী গাড়ির খালাসির কাজ করে। সুমিতের মা সোমা সাউ সাংবাদিকদের জানিয়েছেন, ‘একুশের বিধানসভা ভোটের সময় থেকেই ছেলে বিজেপি করত। হাতে হাতে কড়কড়ে নোট মিলত, তাই দলের হয়ে নানা জায়গায় যেত ঝান্ডা লাগাতে, মিছিল করতে। সে দিনও পার্টির হয়ে রামনবমীর মিছিলে গিয়েছিল। কিন্তু ওর হাতে বন্দুক এল কীভাবে, জানি না।’ সুমিতের পরিবারের অন‌্যদেরও বক্তব‌্য, সুমিত গত বিধানসভা নির্বাচনে টাকার বিনিময়ে বিজেপির হয়ে খাটাখাটনি করেছিল। সেই শুরু। কিন্তু ও আগ্নেয়াস্ত্র কোথায় পেল, সে ব‌্যাপারে তাঁরা সকলে অন্ধকারে। সে আসলে বিজেপি করত টাকার লোভে। বিজেপি করলে কড়কড়ে নোট পেত সে। নগদ টাকার লোভে সে গেরুয়া শিবিরের হয়ে বিভিন্ন কর্মসূচিতেও যেত।

আরও পড়ুন রাজ্য সরকারি কর্মীদের বেতন নিয়ে বড় পদক্ষেপ রাজ্যের

এদিকে মঙ্গলবার সকালে সুমিতকে মুঙ্গেরের আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসার প্রস্তুতি শুরু করে বাংলার পুলিশ। তাকে হাওড়া আদালতে পেশ করার পর জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি নিজের হেফাজতে নেবে। জানার চেষ্টা হবে, কার নির্দেশে ও কী উদ্দেশ্যে সে রামনবমীর মিছিলে আগ্নেয়াস্ত্র নিয়ে গিয়েছিল। পুলিশ সূত্রের খবর, সেদিন সুমিতের সঙ্গে শিবপুরের আরও কিছু কুখ্যাত দুষ্কৃতী রামনবমীর মিছিলে হাজির ছিল। তাদের অনেকেই ভিনরাজ্যে পালিয়েছে। মিছিলে প্রচুর বাইরের ছেলে ছিল। ভিনরাজ্যের বাসিন্দা ওই দুষ্কৃতীরা স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে হাত মিলিয়ে অশান্তি পাকিয়েছে, এমনটাই জানতে পেরেছেন পুলিশের আধিকারিকেরা।  

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া