সরলেন বিধাননগর পুলিশ কমিশনার, ‘এই মুহূর্তে’ খবর করেছিল ৭ দিন আগেই

‘এই মুহূর্তে’ খবর করেছিল, ‘বাগুইআটি কাণ্ডের জেরে সরতে পারেন বিধাননগর পুলিশ কমিশনার’। সেই খবর প্রকাশের ঠিক ৮ দিনের মাথায় সরলেন তিনি।  

Share:

নিজস্ব প্রতিনিধি: সরানো হল বিধাননগর পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে। তাঁর জায়গায় আনা হল গৌরব শর্মাকে। সুপ্রতিমকে যে সরানো হবে সেই খবর আমরাই করেছিলাম প্রথম। গত ৭ সেপ্টেম্বরের সেই খবরের শিরোনাম ছিল, ‘বাগুইআটি কাণ্ডের জেরে সরতে পারেন বিধাননগর পুলিশ কমিশনার’।

খবরের লিঙ্ক: https://www.live.eimuhurte.com/kolkata/may-remove-bidhannagar-police-commissioner/

বৃহস্পতি নবান্নের স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে বিধাননগর কমিশনারের পদ থেকে সরানো হয় সুপ্রতিম সরকারকে। তাঁকে বদলি করা হয় রোড সেফটি অ্যাণ্ড ট্রাফিকের এডিজি পদে। অপরদিকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে সিপি পদে পাঠানো হয় কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদীকে। কলকাতা পুলিশের ডিসি নর্থ জয়ীতা বোসকে বদলি করা হয় বনগাঁ পুলিশ প্রশাসনিক জেলা এসপি পদে। ওই পদে থাকা তরুণ হালদারকে আনা হয় কলকাতা পুলিশের ডিসি নর্থ পদে।

উল্লেখ্য, বাগুইআটি কাণ্ডের পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। জানতে চেয়েছিলেন তদন্তের অগ্রগতি নিয়ে। স্পষ্ট জানিয়েছিলেন, ‘কর্তব্যে গাফিলতি’ বরদাস্ত নয়। জানা গিয়েছে, বিধাননগর পুলিশ কমিশনার (POLICE COMMISSIONER) কোনও সদুত্তর দিতে পারেননি। এতেই অসন্তুষ্ট হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তীব্র তিরস্কার করেছিলেন বিধাননগর পুলিশ কমিশনারকে।   

‘এই মুহূর্তে’ খবর করেছিল, ‘বাগুইআটি কাণ্ডের জেরে সরতে পারেন বিধাননগর পুলিশ কমিশনার’। সেই খবর প্রকাশের ঠিক ৮ দিনের মাথায় সরলেন তিনি।  

(আগের খবর: https://www.live.eimuhurte.com/kolkata/may-remove-bidhannagar-police-commissioner/)

অভিনেতা রবি মোহানের বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল আড়াই লক্ষ টাকা ও হিরের নেকলেস

‘ম্যাডাম ঘুমাচ্ছেন’, বিমান ছিনতাইয়ে খবর বেনজির ভুট্টোর গোচরে আনতে ব্যর্থ হয়েছিলেন সিঙ্গাপুরি দূত

প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির অফিসের ড্রয়ার থেকে কন্ডোম উদ্ধার! শোরগোল হাওড়ায়

জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নিশা চৌহানকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর

পরিচালক রাজা চন্দের পরিবারে নতুন সদস্য আসছে, মা হচ্ছেন অভিনেত্রী পিয়ান সরকার

বিয়ের মণ্ডপে নাগিন নাচ নেশাগ্রস্থ বরের, বিয়ে ভেঙে দিলেন কনে

রামনবমীতে অশান্তি মামলায় জামিন পেল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির

পাঁচতারা হোটেলে যৌনচক্রের হদিশ, উদ্ধার দুই অভিনেত্রী, গ্রেফতার মেকআপ আর্টিস্ট

বড়সড় নাশকতার ছক বানচাল, গুজরাত এটিএসের জালে ৮ জয়েশ-ই মহম্মদ জঙ্গি

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

সই জাল কাণ্ডে আপাতত স্বস্তি অভিষেকের! বাড়ল রক্ষাকবচের মেয়াদ

কাউন্সিলরের পদত্যাগের জেরে আসানসোল পুর নিগম হাতাছাড়া হচ্ছে তৃণমূলের!

নবদ্বীপ পুরসভায় কাউন্সিলরদের গণইস্তফার জেরে ভেঙে গেল বোর্ড