চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Group-D নিয়োগ বাতিলে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধি: আরও একটা স্থগিতাদেশ(Stay Order)। কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) রায়ের ওপর আরও একটা স্থগিতাদেশ। বাংলার শিক্ষা দফতরের Group-D পদে বেআইনিভাবে নিয়োগের অভিযোগে কলকাতা হাইকোর্ট ১,৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। সেই রায়ের ওপর বুধবার স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট(Supreme Court)। শুধু তা-ই নয়, School Service Commission বা SSC’র Group-C’র ক্লার্ক এবং নবম-দশমের শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলাতেও হাইকোর্টের রায় এই মুহূর্তে কার্যকর হচ্ছে না। আপাতত সেই নির্দেশ নিষ্ক্রিয় রাখছে দেশের শীর্ষ আদালত। বুধবার এমনই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ। অর্থাৎ অশিক্ষক কর্মী থেকে নবম-দশমের শিক্ষক—নিয়োগ দুর্নীতি মামলায় কারও চাকরি আপাতত যাচ্ছে না।  

আরও পড়ুন মহিলা মোর্চার সভানেত্রী পদ থেকে সরানো হলো দিলীপ ঘনিষ্ঠকে

কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন Group-D পদের চাকরি হারানোদের একাংশ। কিন্তু ততদিনে উচ্চ আদালত নির্দেশ অনুযায়ী ওই শূন্যপদ পূরণে নতুন প্রার্থীদের Counseling শুরু করে দেয় SSC। মামলাকারীদের আবেদনের প্রেক্ষিতে গত ৩ মার্চ শীর্ষ আদালত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত Counseling বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। বুধবার বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে মামলাটি ফের শুনানির জন্য ওঠে। চাকরি হারানো অশিক্ষক কর্মীদের আইনজীবী পার্থসারথি দেববর্মন শুনানির সময়ে বলেন, ‘হাইকোর্ট আমাদের কথা ঠিক মতো না শুনে চাকরি বাতিল করেছে। তাই স্রেফ কাউন্সেলিং নয়, চাকরি বাতিলের রায়ের ওপরও স্থগিতাদেশ দেওয়া হোক।’ আদালত সেই আবেদন গ্রহণ করে। আগামী ৯ মে এই মামলার ফের শুনানি হবে। উচ্চ আদালতের নির্দেশে ৮৪২ জন Group-C কর্মী এবং নবম-দশম শ্রেণির ৯৫২ জন সহকারী শিক্ষক চাকরি হারিয়েছেন বলে দাবি পার্থসারথিবাবুর। কলকাতা হাইকোর্টের এই সংক্রান্ত যাবতীয় নির্দেশকেও বুধবার আপাতত নিষ্ক্রিয় রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন হাইকোর্টে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করল কলকাতা পুলিশ

বেঞ্চ জানিয়েছে, সর্বোচ্চ আদালতে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের কোনও রায় আপাতত কার্যকর হবে না। উল্লেখ্য, নবম-দশমের শিক্ষক পদে চাকরির পরীক্ষায় ৯৫২ জনের OMR Sheet বিকৃত করার অভিযোগ উঠেছিল। যদিও হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বজিৎ বসু এই মামলায় প্রথমে ৬১৮ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন। পরে নবম-দশমের আরও ১৫৭ জন শিক্ষকের নিয়োগ বাতিল করে SSC। বাকি ১৭৭ জন চাকরিতে যোগ দেননি বলেই খবর।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

ভবানীপুরে মমতার প্রস্তাবক ব্যবসায়ী মিরাজ শাহের বাড়িতে আয়কর হানা

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

অধ্যাপকদের ভোটে প্রিসাইডিং অফিসার নিয়োগ করে হাইকোর্টে মুখ পোড়াল জ্ঞানেশ গ্যাং

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ