OBC Certificate মামলায় রাজ্যকে হলফনামা দাখিলের নির্দেশ সুপ্রিম কোর্টের

পশ্চিমবঙ্গ সরকারকে সুপ্রিম নির্দেশ, আগামী ১ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা দিতে হবে OBC তালিকাভুক্ত ৭৭টি সম্প্রদায়ের বিষয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) নির্দেশে বাংলায়(Bengal) বাতিল হয়েছিল প্রায় ১২ লক্ষ OBC Certificate। সেই নির্দেশকে(Cancelation of 12 Lakhs OBC Certificate) চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে(Supreme Court) মামলা দায়ের করেছে রাজ্য সরকার। মামলায় রাজ্যের তরফে আর্জি জানানো হয় যে কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়। এদিন সেই মামলা শুনানির জন্য ওঠে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। সেখানেই রাজ্যের স্থগিতাদেশের আর্জি খারিজ করেন প্রধান বিচারপতি। পরিবর্তে তিনি নির্দেশ দেন, আগামী ১ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা(Order to File Affidavit) দিতে হবে OBC তালিকাভুক্ত ৭৭টি সম্প্রদায়ের বিষয়ে। এই নিয়ে এদিন নোটিস জারি করেছে দেশের শীর্ষ আদালত। রাজ্যের বক্তব্য জানার পর আগামী সপ্তাহের শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হবে সুপ্রিম কোর্টে। এমনটাই জানিয়েছেন প্রধান বিচারপতি।

আরও পড়ুন তিস্তার বুকে ৭৬কিমি এলাকা জুড়ে হবে ড্রেজিং, ৫৫০ কোটির প্রকল্প রাজ্যের

এদিন সুপ্রিম কোর্ট মূলত নির্দেশ দিয়েছে, বাংলায় OBC তালিকাভুক্ত ৭৭টি সম্প্রদায় নিয়ে কী ধরনের সমীক্ষা করা হয়েছিল, হলফনামা আকারে জমা দিতে হবে। পাশাপাশি রাজ্যের অনগ্রসর শ্রেণিভুক্ত কমিশনের সঙ্গে রাজ্যের কোনও আলোচনা হয়েছিল কি না, সে কথাও জানাতে হবে হলফনামায়। রাজ্যের তরফে অবশ্য এদিন কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কোনও স্থগিতাদেশ দেননি এদিন। আগামী সপ্তাহের শুনানিতে স্থগিতাদেশের আবেদন শোনা হবে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ২০১০ সালের পর যে OBC Certificate-গুলি তৈরি হয়েছিল, সেগুলি আইন না মেনেই তৈরি হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। সেই নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। গত ২২ মে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, ২০১০ সালের পর তৈরি হওয়া সব OBC Certificate বাতিল করা হচ্ছে।  

আরও পড়ুন ‘বিজেপি বঙ্গভঙের কথা বলে, কিন্তু বিধানসভায় উল্টো কথা বলে’, বিস্ফোরক বিষ্ণু

এই নির্দেশকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। কেননা কলকাতা হাইকোর্টের ওই নির্দেশের ফলে রাজ্যে ২০১০ সালের পর ইস্যু হওয়া প্রায় ১২ লক্ষ OBC Certificate বাতিল হতেই অনেকেই সরকারি চাকরিতে যোগদান করা আটকে গিয়েছে, অনেকের সরকারি চাকরিতে OBC Certificate থাকার সুবিধা আটকে গিয়েছে, অনেকের আবার চাকরি থাকা না থাকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, কোনও চাকরির সংরক্ষণের ক্ষেত্রে বা অন্য কোনও সংরক্ষণের ক্ষেত্রে ওই OBC Certificate ব্যবহার করা যাবে না। সেই নির্দেশের পরই তা নিয়ে আপত্তি জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। রাজ্য সরকার ও রাজ্যের অনগ্রসর শ্রেণিভুক্ত কমিশন ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। যদিও এদিন কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর কোনও স্থিগিতাদেশ মেলেনি।

জাল নথিতে অনুপ্রবেশের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

‘মুড ফুচকার মতো হলেও মন চায় রসগোল্লা’, ‘মন্দারমণি’ থেকে বার্তা সানি লিওনির

স্কুল বাস থেকে নামতে গিয়েই অঘটন, চালকের গাফিলতিতে মর্মান্তিক মৃত্যু ৭ বছরের শিশুর

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদিয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!