আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপের জামিন-আর্জি নিয়ে কী বক্তব্য? সিবিআইকে জানাতে বলল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিন-আর্জি নিয়ে সিবিআইয়ের বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং বিচারপতি প্রশান্ত বি বরলের বেঞ্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মতামত জানতে চেয়েছে। আগামী সপ্তাহে ফের মামলাটির শুনানি হওয়ার কথা।

এর আগে কলকাতা হাই কোর্ট সন্দীপের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ ছিল, অভিযুক্তের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। বিষয়টি সরাসরি সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত হওয়ায় অভিযোগের গুরুত্বও যথেষ্ট। পাশাপাশি সন্দীপ ‘প্রভাবশালী’ ব্যক্তি হওয়ায় জামিনে মুক্তি পেলে তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন-এমন আশঙ্কার কথাও জানিয়েছিল আদালত।হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে গত ১৮ অগস্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সন্দীপ। তাঁর জামিনের আবেদন নিয়েই এ দিন শীর্ষ আদালত সিবিআইয়ের বক্তব্য জানতে চেয়েছে।

আরও পড়ুনঃ নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, ‘যোগাযোগ করা যাচ্ছে না,’ বললেন শুভ্রাংশু

আরজি করে চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার পরই হাসপাতালের আর্থিক অনিয়মের অভিযোগ প্রকাশ্যে আসে। সেই মামলার তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তদন্তকারীদের অভিযোগ, হাসপাতালের অ্যাকাউন্ট থেকে ঠিকাদারদের অ্যাকাউন্টে জমা হওয়া বিপুল পরিমাণ টাকা পরিকল্পিত ভাবে সরিয়ে ফেলা হয়েছিল। অভিযোগ, ঠিকাদারদের সঙ্গে আলোচনা করে তাঁদের ঘনিষ্ঠ সহযোগীদের নামে চেক দেওয়া হয়। সেই চেকের মাধ্যমে টাকা তুলে নেওয়া হয় অথবা অন্য সহযোগী সংস্থার অ্যাকাউন্টে সরিয়ে পরে তা তুলে নেওয়া হয়। তদন্তকারী সংস্থার দাবি, এ ভাবেই আর্থিক অনিয়মের প্রমাণ আড়াল করার চেষ্টা হয়েছিল। সেই দুর্নীতির মামলাতেই সন্দীপের যোগ থাকার অভিযোগ রয়েছে।

হাইকোর্টে জোর ধাক্কা কালীঘাট তৃণমূলের, মিলল না ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

৩৫ রানেই অলআউট! শূন্য রানে ফিরলেন ৭ ব্যাটার, কোন দল গড়ল লজ্জার রেকর্ড?

‘বৃষ্টিতে শুটিং বাতিল হয়েছে, টেনশন হচ্ছে’, নেপাল থেকে কবে কলকাতায় ফিরছেন খরাজ মুখোপাধ্যায়?

নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, ‘যোগাযোগ করা যাচ্ছে না,’ বললেন শুভ্রাংশু

‘নেপাল বিপর্যয়ে নিখোঁজ পর্যটকদের ফিরিয়ে আনতে সব রকম সাহায্য করবে রাজ্য’, আশ্বাস শুভেন্দুর

নেপাল বিপর্যয়ের পরই নিখোঁজ বারাসাতের শিক্ষিকা সুস্মিতা, চিন্তায় পরিবার-প্রতিবেশী

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

প্রধান বিচারপতি সূর্য কান্তের আমন্ত্রণকে কেন্দ্র করে বিতর্ক! বাতিল ন্যাশনাল ল’স্কুলের সমাবর্তন

মহার্ঘ চিনি, বিক্রির পরিমাণ বেঁধে দিল Zepto Blinkit-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২