দুর্গাপুজোয় প্লাস্টিক বর্জনের ডাক সুরুচি সংঘের

Share:

নিজস্ব প্রতিনিধি: এই পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। বর্তমানে বন্যপ্রাণীরা তাদের বসবাসের অযোগ্য পরিবেশের মুখোমুখি হচ্ছে। এর জন্য দায়ী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী অর্থাৎ মানব জাতি। মানুষ ছাড়া পৃথিবীতে অন্য কোনো প্রাণী দূষণ ছড়ায় না। তাই এখনই সচেতন হতে হবে । পরিবেশকে রক্ষা করতে হবে। আর তার জন্য আমাদের জীবন থেকে প্লাস্টিককে বর্জন করতে হবে। বুধবার নিউ আলিপুর সুরুচি সংঘের(Suruchi Sangha) পক্ষ থেকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্লাস্টিক বর্জনের বার্তা দেওয়া হল সমাজে।নিকাশি সমস্যা থেকে এবং জল জমা দুর্ভোগ থেকে বাঁচতে প্লাস্টিক বর্জন একমাত্র পথ।

দুর্গাপুজোর আর কিছু দিন বাকি। তার আগে সুরুচি সংঘ ক্লাবের পক্ষ থেকে নিউ আলিপুরে বুধবার দুপুর ১ টা র সময় এবারের অর্থাৎ ২০২৩- র দুর্গা পুজোর ‘থিমের ক্যাচ লাইন’ প্রকাশ ও ‘কাপড়ের ব্যানারের মাধ্যমে প্রচার শুরুর’ উদ্বোধনী অনুষ্ঠান করা হয় । এই ব্যাপারে বিস্তারিত জানান সুরুচি সংঘ এর সাধারণ সম্পাদক স্বরূপ বিশ্বাস(Swarup Biswas)। সঙ্গে ছিলেন সুরুচি সংঘের এবারের সমগ্র মণ্ডপ ভাবনার রূপ দেওয়ার মূল কান্ডারী শিল্পী গৌরাঙ্গ কুইলা। এদিন সুরুচি সংঘের সাধারণ সম্পাদক স্বরূপ বিশ্বাস বলেন, এবার পুরোপুরি প্লাস্টিক বর্জন করার বার্তা দিচ্ছে তাদের পুজো কমিটি। ব্যানার থেকে শুরু করে মন্ডপ কোথায় থাকবে না প্লাস্টিকের ব্যবহার। এই প্লাস্টিক বর্জন করতে গিয়ে হয়তো খরচ কিছুটা বৃদ্ধি পাচ্ছে।

যা প্রায় শতকরা ৩০ শতাংশ। স্বরূপবাবু আরো জানান, এবারে তাদের যে থিম সং হয়েছে ,তার ভাষা এবং কন্ঠ তেও রয়েছে বিশেষ চমক। সময় মত তা প্রকাশ হবে। শুধু তাই নয়, তাদের দুর্গাপুজোর এবারের থিম ‘ মা ‘ । যার মধ্যে রয়েছে সাবেকি আনার ছোঁয়া। এবার তারা যে রং ব্যবহার করছে সেখানেও বিশেষত্ব থাকছে। অর্থাৎ যা একেবারে মাটি থেকে তৈরি, কেমিক্যাল নয়। সুরুচি সংঘের পক্ষ থেকে প্রতিটি পুজো উদ্যোক্তাদের তাদের মতই প্লাস্টিক বর্জনের পথে হাটার বার্তা দেওয়া হয়েছে। শিল্পী গৌতম কুইলার(Goutam Kuila) মন্তব্য আমরা সর্বশ্রেষ্ঠ প্রাণী মানবজাতি যদি এখনো সতর্ক না হয় তাহলে এই পৃথিবী আমাদের ক্ষমা করবে না। দূষণের হাত থেকে রক্ষা পেতে এখন থেকে ই সজাগ হতে হবে ।যাতে প্রত্যেকের ভূমিকা রয়েছে।

কর্মক্ষেত্রে অশান্তি, রাগের মাথায় ভুলভাল সিদ্ধান্ত নেবেন না, ভবিষ্যতে আর্থিক চাপে পড়বেন

কয়েক মিনিটে হবে সকালের জলখাবার! রাতের বেঁচে যাওয়া ডাল দিয়ে বানান স্যান্ডউইচ

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত