নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে বিতর্কের মুখে রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। তাঁর মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনন্তের ‘বঙ্গবিভূষণ’ সম্মান ফিরিয়ে নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি তাঁর বিরুদ্ধে মোট ৬টি এফআইআর দায়ের হয়েছে। বিতর্কের আবহে সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে ক্ষমাও চেয়েছেন বিজেপি সাংসদ। তবে শুধু ক্ষমা চাইলেই যে বিষয়টির নিষ্পত্তি হচ্ছে না, তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

অনন্ত মহারাজের ক্ষমা চাওয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘ভিডিও পোস্ট করে দুঃখপ্রকাশ করেছে দেখলাম। উনি পরবর্তীতে এহেন আচরণ করবেন না বলেছেন। বিষয়টা আমাদের ইতিবাচক ভাবেই দেখা উচিত।’ তবে একই সঙ্গে অনন্তের মন্তব্যকে ‘ক্ষমার অযোগ্য’ বলেও উল্লেখ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। পাশাপাশি এই বিতর্কের সঙ্গে যুক্ত সোশাল মিডিয়ার ১৮২টি পোস্ট ডিলিট করা হয়েছে। কয়েকটি ফেসবুক অ্যাকাউন্টও মুছে ফেলা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘ওনার বিরুদ্ধে এফআইআর হয়েছে। এই সংক্রান্ত ১৮২টা পোস্ট ডিলিট করা হয়েছে। কারও কারও ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করা হয়েছে। তবে উনি ক্ষমার অযোগ্য কথা বলেছেন।’

আরও পড়ুনঃ নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

প্রসঙ্গত, নেতাজিকে নিয়ে অনন্ত মহারাজের মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই বিভিন্ন মহলে ক্ষোভ তৈরি হয়। রাজনৈতিক মহলেও শুরু হয় তীব্র বিতর্ক। চাপের মুখে শেষ পর্যন্ত ভিডিও বার্তায় দুঃখপ্রকাশ করেন তিনি। ভবিষ্যতে এমন আচরণ করবেন না বলেও জানান। যদিও ক্ষমাপ্রার্থনার পরেও তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এবং প্রশাসনিক পদক্ষেপের বিষয়টি এখন নতুন আলোচনার কেন্দ্রে।

অষ্টমীর ভোগ বানানোর আগেই শিখে নিন প্রেশার কুকারে ফুলকো লুচি বানানোর সহজ উপায়

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

১১ ডিসেম্বর মার্গী হচ্ছেন শনিদেব, ৩ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

অষ্টমীর পুজোর ভোগে এবার বানান পদ্মসন্দেশ, ছানা ছাড়াই তৈরি হবে সুস্বাদু মিষ্টি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

পুরুষদেরও হতে পারে স্তন ক্যানসার, জেনে নিন কোন লক্ষণগুলি দেখলেই সতর্ক হবেন!

রাহুর রাশি পরিবর্তনে বদলে যাবে ৩ রাশির জাতকদের জীবন, সতর্ক থাকতে হবে কাদের?

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া