একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঁচ বছর আগে একুশের বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে  মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভাঙেনি বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (৩ অক্টোবর) নবান্নে সাংবাদিক বৈঠকে বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স, ডিপার্টমেন্ট অব রেডিও ডায়াগোনাস্টিকের একটি নথি দেখিয়ে তিনি দাবি করেন, ‘২০২১ সালে নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে কোনও ফ্র্যাকচারই হয়নি। মিথ্যা অভিযোগ করেছিলেন। ওই মিথ্যা প্রচারের ঘটনার তদন্ত করছে সিআইডি। উপনির্বাচন মিটলেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপের কথা জানানো হবে।’

২০২১ সালের বিধানসভা ভোটে নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ত‍ৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারে গিয়ে পায়ে চোট পাওয়ার কথা জানিয়েছিলেন। এমনকি এক পায়ে ব্যান্ডেজ বেঁধে হুইলচেয়ারে বসে গোটা বাংলা জুড়ে প্রচারও চালিয়েছিলেন। ‘খেলা হবে’ বলে শ্লোগানও দিয়েছিলেন। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন। গতকাল শুক্রবারই (২ অক্টোবর) নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের হয়ে ভোট প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভাঙা নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী। এমনকি চ্যালেঞ্জ ছুঁড়ে জানিয়েছিলেন, ‘মমতার পায়ে যে কোনও ফ্র্যাকচার হয়নি, তার সরকারি নথি-ও দেখাবেন।’

এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স, ডিপার্টমেন্ট অব রেডিও ডায়াগোনাস্টিকের একটি নথি দেখান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘গতকাল নন্দীগ্রামে আমি একটা বক্তব্যে বলেছিলাম, ২০২১ সালে পুরো নন্দীগ্রামকে তৎকালীন মুখ্যমন্ত্রী অপমান করেছিলেন। ওঁর পা নাকি ভেঙে দেওয়া হয়েছিল। বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স, ডিপার্টমেন্ট অব রেডিও ডায়াগোনাস্টিকের ২০২১ সালের ১১ মার্চের এই রিপোর্ট বলছে, ‘নো এভিডেন্স অব ফ্র্যাকচার’। আমি এটা নিয়ে বাড়তি কিছু বলছি না। সিআইডি তদন্ত করছে। নির্বাচনী বিধি উঠে গেলে ৯ তারিখের পর অ্যাকশন হবে। অভিযোগ করলে যেমন তদন্ত হয়, মিথ্যা অভিযোগ করলেও ব্যবস্থা নেওয়া যায়।’

‘হেলমেট পরে নিন, নইলে মাথায় লাঠি মারবে মানুষ’, হুমায়ুনকে তোপ শমীকের

নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা! লাঠি উঁচিয়ে কেন্দ্রীয় বাহিনীকে তাড়া করল মহিলারা

বক্সঅফিসে সুনামি! বিশ্বব্যাপী ৩০০ কোটি টাকা আয় ছাড়াল অজয় দেবগনের ছবি ‘দৃশ্যম ৩’-এর

‘সুপ্রিম কোর্টের নির্দেশ সবাইকে মানতে হবে’, জ্ঞানেশের পাশে দাঁড়িয়ে বার্তা দিলীপ ঘোষের

‘অপসারণ নয় জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতে হবে,’ হুঙ্কার অভিষেকের

ভাঙাচোরা কুড়িয়ে দিন কাটানো বৃদ্ধের ব্যাঙ্কে মিলল ৫০ লক্ষ টাকা, কীভাবে সম্ভব?

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

কৃষ্ণসাগরে জাহাজে রাশিয়ার হামলায় আহত ভারতীয় নাবিক, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

‘যা করার ঈশ্বরই করবেন’, বুথে যাওয়ার আগে মন্দিরে পুজো হাসিরানির

‘গাজার প্রতিশোধ নিতেই হামলা’, জেরায় বিস্ফোরক দাবি ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলটের