স্বামী বিবেকানন্দ মায়ের কাছে কোন খাবারের আবদার করতেন জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ১৮৬৩ সালের ১২ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকাননন্দ। সন্ন্যাস নেওয়ার আগে নরেন্দ্র নাথ দত্ত নামে পরিচিত ছিলেন। বাড়িতে তিনি ছিলেন সকলের ‘বিলে’। কলকাতার সিমলা স্ট্রিট নিবাসী মহান এই বীর বাঙালি জাতি ও হিন্দু ধর্মকে বিশ্বের মঞ্চে তিনিই প্রথম প্রতিষ্ঠিত করেন। শিকাগোর সেই ধর্ম সভার কথা সবার জানা। বাঙালি তথা দেশবাসীর কাছে বিবেকানন্দ হলেন এক আবেগের নাম।

সকলের প্রিয় এই বাঙালি ছিলেন ভোজনরসিক মানুষ। খেতে এবং খাওয়াতে- দুই-ই পছন্দ করতেন তিনি। রান্না করতেও বেশ ভালোবাসতেন । ২০০৩ সালে বাঙালি উপন্যাসিক শঙ্কর জানা অজানা বিবেকানন্দবলে একটি বই লেখেন। সেখানেই স্বামীজির প্রিয় খাবার সম্বন্ধে বিশদে জানা যায়।

জানা যায়, শিশুকাল থেকেই নরেন্দ্রনাথ মাছ-মাংস খেতে ভালোবাসতেন। শ্রীরামকৃষ্ণও জানতেন সেই কথা। সেই সঙ্গে কচুরির প্রতি ভালোবাসাও ছিল তাঁর।  কলকাতার বিভিন্ন দোকান থেকে তিনি কচুরি আনিয়ে খেতেন বলেও জানা যায়। বিদেশে থাকাকালীন বাড়ির বেসমেন্টে বসেই বানিয়ে ফেলতেন কচুরি। শিকাগো যাত্রার আগে তৎকালীন বোম্বাইতে স্বামীজি ১৪ টাকা খরচ করে এক হাঁড়ি পোলাও রান্না করেন শিষ্যদের খাইয়েছিলেন। কই মাছ তাঁর প্রিয় খাবারের আরও একটি। মৃত্যুর দিনেও স্বামী বিবেকানন্দ দুপুরে ভাত আর ইলিশ মাছের ঝোল খেয়েছিলেন বলে জানা যায়। আম, আপেল, লিচু ও পেয়ারা পছন্দ করতেন ৷ জল খাবারের পর কমলালেবু, আঙুর খেতে ভালোবাসতেন। সন্ধে ৬.৩০ টার মধ্যেই তাঁকে নৈশভোজ দেওয়া হত। অবসরে রান্নাবান্নায় সাহায্য করতেন তিনি, সবজি ও রুটি করতে ভালোবাসতেন বলে জানা যায়।

এছাড়াও ঝাল খেতেও অতি ভালোবাসতেন। অসুস্থ থাকার সময় খিচুড়িতে মিষ্টি দেওয়া হয়েছে বলে লঙ্কা চিবিয়ে খেতেন। এমনকী লন্ডনে তিনি লঙ্কা কিনে খেয়েছিলেন। আবার আইসক্রিম ছিল তাঁর প্রিয়। ১৮৯৩ সাল আমেরিকা সফরে তাঁর আইসক্রিম প্রীতির কথা জানা যায় ৷ সেই সঙ্গে পছন্দের তালিকায় ছিল মিষ্টিও। ভাত, ডাল, মাছ, সবজি, দুধ, মুড়ি, আলুভাজা তাঁর পরবর্তী সময়ে প্রিয় ছিল ৷ এছাড়াও মা ভুবনেশ্বরীদেবীর হাতের যে কোনও রান্নাবান্না অত্যন্ত পছন্দ করতেন স্বামীজি।

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের