চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টালার নতুন স্টীল ওভারহেড ট্যাংকের শুভসূচনা করেন ফিরহাদ হাকিম

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার টালা ট্যাংক পরিদর্শন করলেন মেয়র ফিরহাদ হাকিম। এদিন শতাব্দী প্রাচীন টালা ট্যাংকের নতুন স্টীল ওভারহেড ট্যাংকের শুভসূচনা করেন মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim)। ৯.০ মিলিয়ন গ্যালন ক্ষমতাসম্পন্ন তৈরি এই নতুন স্টীল রিজার্ভের ফলে কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে জল সরবরাহতে আরো বেশি গতি আসবে বলে এদিন পরিদর্শনের পর জানান মেয়র ফিরহাদ হাকিম।

এদিন তিনি দাবি করেন যে টালা ট্যাংক কে এই ভাবে স্টীল দিয়ে তৈরি করা হয়েছে যে ২১২৩ সালে তখন যিনি মেয়র থাকবেন বা ডিজি জল থাকবেন, তখন ১০০ বছর পর তারা দেখতে আসবেন বলে দাবি মেয়রের। ২১২৩সালের আগে আর কোনো সমস্যা হবে না বলে জানান মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান ১৯১১ সালে ইংল্যান্ড থেকে স্টীল এনে টালা ট্যাংক তৈরি করা হয়েছিল। টালা ট্যাংকের সংস্কার ধাপে ধাপে করা হয়েছে যাতে জল সরবরাহ বিঘ্নিত না হয়। তিনি জানান যে ১০০ বছরের পুরোনো এই টালা ট্যাংকের (Tala Trank)মাধ্যমে জল সরবরাহ কলকাতায় করা হত। তার পর ১৯৭৭ সালে গার্ডেন রিচ জল প্রকল্প শুরু হয়েছিল।

আজকের দিনে কলকাতায় বিভিন্ন পাম্পিং স্টেশনের মাধ্যমে কলকাতাবাসীকে জল সরবরাহ করা হচ্ছে বলে জানান তিনি। কলকাতা পৌর সংস্থার(KMC) ডিজি(DG) মৈনাক মুখোপাধ্যায় সহ স্থানীয় কাউন্সিলর সুমন সিং সহ পৌর আধিকারিক দের সঙ্গে নিয়ে এদিন টালা ট্যাংকের একেবারে উপরে ট্যাংকে উঠে জল সরবরাহ ব্যবস্থা নিজে চোখে খতিয়ে দেখেন মেয়র ফিরহাদ হাকিম।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ