ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা তাপস মণ্ডলের

নিয়োগ দুর্নীতির তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলবের প্রেক্ষিতে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল (Tapas Mondal)। নিয়োগ দুর্নীতির তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। মঙ্গলবার সকালে ইডির (ED) দফতরে হাজিরা দেন তাপস।

ইডি সূত্রে খবর, মঙ্গলবার তাপস মণ্ডলকে নিয়োগ দুর্নীতিতে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এমনকি ধৃত যুবনেতা কুন্তল ঘোষের সঙ্গে মুখোমুখি বসিয়ে মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জেরা করা হতে পারে। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের হয়ে তাপস মণ্ডল ‘তোলাবাজি’ করতেন বলে অভিযোগ। আইনজীবীরা প্রশ্ন তুলছেন, তাপসের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ রয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় এতজনকে গ্রেফতার করা হলেও তাপস মণ্ডলকে কেন গ্রেফতার করছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?

প্রসঙ্গত তাপস মণ্ডলের অভিযোগের প্রেক্ষিতে যুবনেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কিন্তু আইনজীবীদের প্রশ্ন, নিয়োগ দুর্নীতিতে নিজের পিঠ বাঁচাতে তাপস মণ্ডল মিথ্যে অভিযোগ করছেন না, তার কী প্রমাণ রয়েছে? উল্লেখ্য কুন্তল ঘোষ অভিযোগ করেছেন, তাপস মণ্ডল তাঁর কাছে ৫০ লাখ টাকা ঘুষ চেয়েছিলেন। ঘুষ না দেওয়ার কারণেই তাঁকে ফাঁসানো হয়েছে। অন্যদিকে স্বামীর গ্রেফতারির পর মুখ খুলেছেন তাঁর স্ত্রী জয়শ্রী ঘোষ। একটি বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীদের কাছ থেকে কুন্তল ১৯ কোটি টাকা নিয়েছেন বলে যে দাবি তাপস করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা। তাপস এবং তাঁর কয়েক জন সহযোগী ষড়যন্ত্র করে কুন্তলকে ‘বলির পাঁঠা’ বানিয়েছেন।’

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত