লক্ষ্য ছাব্বিশের ভোট! ২৭ পর্যন্ত বাংলাতেই থাকবেন অমিত শাহ  

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই বঙ্গে প্রথম দফার ভোট। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জেতার লক্ষ্যে জোরকদমে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যজুড়ে একের পর এক জনসভা করছেন। ভোটে বিশেষ নজর রেখেছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই ২৭ এপ্রিল পর্যন্ত কলকাতাতেই থাকতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী এমনটাই সূত্রের খবর। অর্থাৎ, প্রথম দফার আগেই দ্বিতীয় দফার ভোটে নজর অমিত শাহের।

এদিকে, মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে কলকাতায় অমিত শাহ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের দায়িত্বে থাকা দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। চারটি সাংগঠনিক জ়োনের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতারা বৈঠকে ডাক পেয়েছিলেন, যার অধীনে ১৩টি সাংগঠনিক জেলা। জেলা ধরে ধরে প্রবাসী দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন ভূপেন্দ্র যাদব-বিপ্লব দেব-সুনীল বনসল-অমিত মালব্য। জানা গিয়েছে, এই বৈঠকটি চার ঘণ্টারও বেশি সময় ধরে চলে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রথম দফায় বাংলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। মোট ১৬টি জেলা। গতকাল (২১ এপ্রিল) প্রথম দফার নির্বাচনী প্রচার শেষ হয়েছে। ভোট প্রচারের শেষে রাতেই দ্বিতীয় দফার ভোট নিয়ে রণকৌশল তৈরিতে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে ভিন রাজ্যের বিজেপি নেতারা ছিলেন, যাঁরা ওই ১৪২টি বিধানসভা আসনের দায়িত্বে রয়েছেন।

রাজনৈতিক বিশেষজ্ঞরা মতে, সরকার গঠন করতে হলে দ্বিতীয় দফার ১৪২টি আসনেও যে ভালো ফল করতে হবে, তা জানেন বিজেপি নেতারা। তাই, প্রথম দফার প্রচার শেষ হতেই দ্বিতীয় দফা নিয়ে রণকৌশল তৈরিতে ব্যস্ত অমিত শাহ।

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

বিরিয়ানির প্লেটে বিষ? তদন্তে Arsalan রেস্তরাঁতে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের

Nepal Flash Flood: ‘আর কোনও মিরাকলের আশা নেই!’ নিখোঁজ মায়ের সন্ধানে গিয়ে হতাশ ছেলেরা

মালদহ মেডিক্যালে ৮৯ শিশুমৃত্যুতে নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর,সরানো হল সুপারকে

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি

‘ক্যামেরার সামনে আসার কোনও প্রয়োজন নেই,’ ছবি শিকারিদের উপর চটে গিয়ে বললেন সলমন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

জীবনতলায় বিজেপির সঙ্গে ISF-CPM কর্মীদের সংঘর্ষ, জখম ৫০

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

প্রতিটি জেলায় তৈরি হবে ‘সিএম শ্রী’ ইনস্টিটিউট, শিক্ষা ব্যবস্থায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

চন্দননগর থেকে কামারহাটি! খাদ্য সুরক্ষা অভিযানে প্রকাশ্যে একের পর এক অনিয়মের ছবি

নাচের ক্লাসের জন্য রান্না করতে অস্বীকার, রেগে স্ত্রীকে খুন নেশাগ্রস্ত হয়ে স্বামীর

‘মোবাইলের জন্য পড়ুয়াদের মনে কুপ্রভাব পড়ছে,’ আশঙ্কা শুভেন্দু অধিকারীর