চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শিয়ালদহ মেইন শাখায় যান্ত্রিক ত্রুটি, বিপাকে নিত্যযাত্রীরা

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার সকালে শিয়ালদহ মেইন শাখায় যান্ত্রিক ত্রুটির কারণে ব্যাহত হয় ট্রেন পরিষেবা। এরফলে বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। এদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় অনেক পরীক্ষার্থীদেরও পরীক্ষাকেন্দ্রে পৌঁছোতে সমস্যার মুখে পড়তে হয়।

এদিন সকালে টিটাগড় স্টেশনের কাছে ১২ নম্বর রেলগেটের সামনে আপ ও ডাউন লাইনের মাঝে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। সিগনালিংয়ের সমস্যা দেখা দেয়। এর ফলে ব্যারাকপুর স্টেশনে একের পর এক ট্রেন দাঁড়িয়ে পড়ে। এক নম্বর ও দুই নম্বর প্লার্টফর্ম দিয়ে কোনও ট্রেনই যাতায়াত করতে পারছিল না। তিন নম্বর ও চার নম্বর প্লাটফর্ম দিয়ে ট্রেন আপ ও ডাউন লাইনে ট্রেন চালানো হয়। অফিসে টাইমে ব্যারাকপুর সহ বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকায় চূড়ান্ত সমস্যার মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের। সিগনালিংয়ের বিভ্রাটের জেরে আপ ও ডাউন লাইনের কোনও ট্রেনই ঠিক সময়ে যাতায়াত করতে পারেনি।

ইতিমধ্যে রেলের তরফে দ্রুত মেরামতির কাজ চালানো হচ্ছে। রেলের তরফে জানানো হয়েছে, মেরামতির কাজ সম্পন্ন হলেই ট্রেন পরিষেবা আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। উল্লেখ্য, কিছুদিন আগেই এই শিয়ালদহ মেইন শাখায় ট্র্যাক মেরামতি সংক্রান্ত কাজ হয়েছে। এছাড়াও রেলের বিভিন্ন রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ হয়েছে। এই রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের সময়ে বেশ কয়েকদিন শিয়ালদহ মেইন শাখায় আগরপাড়া থেকে বেলঘড়িয়ার মধ্যে ট্রেন ধীরগতিতে চলে। এরফলে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল নিত্যযাত্রীদের।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ