মাঝ ডিসেম্বরে ভ্যানিশ শীত, বড়দিনের আগে কী শীতের দাপটে কাঁপবে বঙ্গ?

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিসেম্বর মানেই হিমেল হাওয়ার সাথে কনকনে শীতের দাপট। কিন্তু এই বছরে একেবারে দেখা নেই শীতের। চলতি সপ্তাহে ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ। এর ফলে রাজ্যের একাধিক জেলার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা বাড়লেও বড়দিনের আগে কনকন শীতের পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিনে রাজ্যের সর্বত্র তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পাবে। এর ফলে চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে উত্তরের কিছু জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জন্য এই বৃষ্টির পূর্বাভাস। তবে এই নিম্নচাপের অভিমুখ রয়েছে তামিলনাড়ু উপকূলের দিকে। আবহাওয়াবিদরা জানান, এই নিম্নচাপের জন্য কলকাতা, হাওড়া, হুগলী, দুই ২৪ পরগণা সহ ৮টি জেলায় শুক্র ও শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। তাপমাত্রার পারদ নামতে পারে বলেই পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। 

আজ, বৃহস্পতিবার থেকেই আংশিক মেঘলা আকাশ। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবারেও দক্ষিণবঙ্গের আট জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং-এ হালকা বৃষ্টি শুক্র ও শনিবার হতে পারে। সামান্য বেড়েছে তাপমাত্রা। আগামী দু-তিন দিন একই রকম থাকবে পারদ। দক্ষিণ পূবের বাতাস বইবে। আজ ও কাল আকাশ আংশিক মেঘলা থাকবে ।

 

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় বার্তা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

যশোর রোডে গাছের ডাল ভেঙে নিহত যুবকের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ রাজ্যের

সহজেই কমবে শরীরের বাড়তি চর্বি! বানিয়ে নিন ১০টি সুষম ও প্রোটিনসমৃদ্ধ নৈশভোজ

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

রাহু-চন্দ্রের ভয়ঙ্কর গ্রহণ যোগ, আগামী কয়েকদিন সাবধানে থাকুন ৩ রাশির জাতকরা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই

প্রেমের মর্মান্তিক পরিণতি! বিয়ের ৩ বছরের মাথায় তরুণীর রহস্যমৃত্যু, চাঞ্চল্য হরিণঘাটায়

দিল্লি দাঙ্গায় আইবি আধিকারিক খুনে প্রাক্তন আপ নেতা তাহির হুসেনের যাবজ্জীবন

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

এসআইআর পর্বে নাম বাদ গেলেই রেশন বন্ধ করা যাবে না, নির্দেশ হাইকোর্টের

ওভারহেড তারে সমস্যা ও প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি! হাওড়ায় লোকাল ট্রেনের পরিষেবায় বিঘ্ন

‘এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায়, তত ভাল’, মুখ খুললেন শুভেন্দুর বাবা