আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মঙ্গলবারের পর থেকে রাজ্যে তাপমাত্রা আরো কমবে : আবহাওয়া দফতর

নিজস্ব প্রতিনিধি:পশ্চিমবঙ্গের জন্য সেরকম কোনো ওয়েদার সিস্টেম চেঞ্জ নেই । তবে আগামী সপ্তাহের মঙ্গলবার এর পর থেকে রাজ্যে তাপমাত্রা আরও কমতে শুরু করবে । আর তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে না। আগামী চার-পাঁচ দিন পরিষ্কার শুষ্ক ওয়েদার থাকবে। ১৮ নভেম্বর থেকে কয়েক দিন আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। বুধবার আলিপুর আবহাওয়া দফতরে(Alipur Weather Office) সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই খবর জানান আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, তাপমাত্রা স্বাভাবিক থেকে ক্রমশ কমছে। এখন আগামী চার-পাঁচ দিন এরকমই তাপমাত্রা থাকবে। তাপমাত্রা খুব একটা চেঞ্জ নেই ।আগামী চার পাঁচ দিন দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছে থাকবে, কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে। দিনের তাপমাত্রা ২৯ থেকে ৩০ ডিগ্রির কাছাকাছি কলকাতার(kolkata) ক্ষেত্রে এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির কাছাকাছি থাকবে।

আরোও পড়ুন : এয়ারপোর্টে প্রতারণা চক্রের হদিশ পেল পুলিশ

আগামী চার-পাঁচ দিন পশ্চিমের জেলাগুলোতে আরো ২ থেকে ৪ ডিগ্রির মতো তাপমাত্রা কম থাকবে। উত্তরবঙ্গের(North Bengal) ক্ষেত্রে প্রধানত শুষ্ক ওয়েদার, শুধু পাহাড়ি এলাকায় দার্জিলিং বা কালিংপং দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে ,অল্প কিছু এরিয়াতে ।এছাড়া উত্তরবঙ্গে শুষ্ক পরিষ্কার আবহাওয়া থাকবে। আগামী চার পাঁচ দিন তাপমাত্রা খুব একটা চেঞ্জ হবে না। কলকাতার ক্ষেত্রে যে তাপমাত্রাটা এখন চলছে, সেটা আগামী চার-পাঁচ দিন চলবে ।এরপরে তাপমাত্রা আরোও কমবে, কিন্তু বাড়বে না।ফলে শীতের আমেজ যে বঙ্গে অতি দ্রুত আসতে চলেছে তাতে নিশ্চিত আবহাওয়াবিদরা।

Published by:

Share Link:

More Releted News:

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে কি করছিলেন মমতা? দিল্লিতে রিপোর্ট পাঠালেন ডিইও

কালীঘাটে বৈঠকে মমতা–অভিষেক, পোলিং এজেন্টদের সঙ্গে বসার আগে কোন রণকৌশল?‌

‘রং দে তু মোহে গেরুয়া’, ভোটের ফলের আগেই বড়বাজারে গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে

স্ট্রং রুমের সামনে মমতা ৪ ঘন্টা পাহারা দেওয়ার পরে সতর্ক শুভেন্দু ,দলীয় কর্মীদের নিয়ে ডাকলেন জরুরি বৈঠক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ