তিলজলায় নাবালিকা খুনের জেরে অগ্নিগর্ভ শহর, অবরোধ, ভাঙচুর ও তান্ডব

Share:

নিজস্ব প্রতিনিধি:তিলজলা এলাকায় নাবালিকার মৃত্যুর ঘটনার জেরে রেল অবরোধ বালিগঞ্জ স্টেশনে। রাস্তা ছেড়ে এ বার ট্রেন আটকে অবরোধে সামিল হন তিলজলার বাসিন্দারা। নিমিষে গোটা তিলজলা এলাকা সহ বন্ডেল গেট পার্ক সার্কাস ও বিস্তীর্ণ এলাকায় তান্ডব শুরু হয় উত্তেজিত জনতা একের পর এক পুলিশের গাড়ি ভাঙচুর করতে শুরু করে দমকলের গাড়িও ভেঙে দিতে ইটপাটকেল ছড়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেল আগুন ধরিয়ে দেওয়া হয়। মধ্য কলকাতার ও তার পার্শ্ববর্তী এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে ।বিক্ষোভকারীদের দাবি, রবিবার রাতে তিলজলা থানা এলাকায় ভাঙচুরের অভিযোগে আটক তিন স্থানীয়কে অবিলম্বে মুক্তি দিতে হবে।

স্থানীয় সূত্রে খবর, গ্রেফতার হওয়া তিন জনের মধ্যে এক জন মহিলাও রয়েছেন। স্থানীয়দের দাবি, অবিলম্বে ওই তিন স্থানীয়কে ছেড়ে দিতে হবে। যতক্ষণ না ওই তিন স্থানীয়কে ছেড়ে দেওয়া হবে, ততক্ষণ এই অবরোধ চলবে বলেও হুমকি দিয়েছেন অবরোধকারীরা। পাশাপাশি, অভিযুক্ত অলোক কুমারকেও তাঁদের হাতে তুলে দেওয়ারও দাবি তুলেছেন স্থানীয়রা।
এর আগে সোমবার সকালে রাস্তা আটকে বিক্ষোভ দেখান তিলজলার স্থানীয় বাসিন্দারা। নিহত শিশুর পরিবারের সদস্যেরা ছাড়াও রয়েছেন বহু স্থানীয় মানুষ। পিকনিক গার্ডেন-হাওড়া রুটের একটি বাস আটকে সেটির ছাদে উঠে পড়েন বিক্ষোভকারীরা। বুকে পোস্টার লাগিয়ে এবং চিৎকার করে স্লোগান দিতেও দেখা যায় তাঁদের। অনেকেই রাস্তায় বসে পড়ে প্রতিবাদে সামিল হন। বিক্ষোভকারীদের দাবি, শিশুর মৃত্যুতে দায়ীরা যতক্ষণ না উপযুক্ত শাস্তি পাবে তত ক্ষণ তাঁরা লাগাতার প্রতিবাদ চালিয়ে যাবেন।পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। রবিবার রাতেও তিলজলা থানায় বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয়রা। থানা লক্ষ্য করে ব্যাপক ইট পাটকেল ছোড়া হয়।অভিযোগ, রবিবার সকাল থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না বলে থানায় অভিযোগ জানালেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি।

পুলিশ তৎপরতা দেখালে শিশুটিকে বাঁচানো যেত বলেও দাবি স্থানীয় বাসিন্দাদের। রবিবার রাতে তিলজলা থানা লক্ষ্য করে পাটকেলও ছোড়ে উত্তেজিত জনতা। পুলিশ এলাকা খালি করার জন্য লাঠি নিয়ে বেরোলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তখনই পুলিশের হাতে গ্রেফতার হন তিন স্থানীয়।পুলিশের দাবি, রবিবার বেলা ১২টা নাগাদ অভিযোগ পাওয়ার পরই শিশুর খোঁজ শুরু হয়। মূল অভিযুক্তের আবাসনের ৩২টি ফ্ল্যাটে শিশুর খোঁজে চিরুনি তল্লাশি চালায় তারা। অলোকের ফ্ল্যাটটি বাইরে থেকে বন্ধ ছিল। সন্ধ্যায় সেখান থেকেই শিশুর দেহ উদ্ধার করা হয়।তিলজলায় শিশুকে যৌন নির্যাতনের পর খুনের ঘটনায় মূল অভিযুক্ত অলোক কুমারকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, সন্তান লাভের আশায় তান্ত্রিকের কথা শুনে ওই সাত বছরের শিশুকে খুন করেছেন নিঃসন্তান আলোক। সূত্রের খবর, পুলিশি জেরায় অভিযুক্ত নিজেই এই কথা জানিয়েছেন। পুলিশ সূত্রে খবর, ওই তান্ত্রিককে ধরতেও বিহারে কলকাতা পুলিশের একটি দল গেছে।

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, সাত বছরের মৃত শিশুকে হাতুড়ি,স্ক্রু- ড্রাইভার জাতীয় কিছু দিয়ে মাথায় আঘাত করে খুন করার পর তার হাত পা বেঁধে বস্তার ভিতর ফেলে রাখা হয়েছিল। মৃত শিশুর পরিবারের সদস্যেরা জানিয়েছেন, রবিবার সকালে শিশুটিকে ফ্ল্যাটের নীচে আবর্জনা ফেলার জন্য পাঠানো হয়েছিল। তার পর সে আর ঘরে ফেরেনি। অনুমান, উপরে ওঠার আগেই তাকে ঘরে টেনে নেন দোতলার ফ্ল্যাটের বাসিন্দা অলোক। তার পর ঘরের ভিতর তাঁর উপর নির্যাতন চালানো হয়। ধৃত অলক কুমারকে সোমবার আদালতে পেশ করে পুলিশ।

রবিবার WBPSC-এর পরীক্ষা দিতে যাচ্ছেন? পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ পরিষেবা দক্ষিণ-পূর্ব রেলের

গাজায় আবাসিক ভবনে বিমান হামলা, নিহত ৫, আহত ৬

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

গুয়াহাটির পানশালায় মহিলাকে বিবস্ত্র করে মারধর! ভাইরাল ভিডিও দেখলে শিউরে উঠবেন….

পুজোর মুখে বৃষ্টির ভ্রুকুটি! ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা

এশিয়ান গেমসে পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের

১৩ বছরের রাজত্ব শেষ! গেইলের ১৭৫ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ২০ বছরের তরুণ ব্যাটার

ফের নিউটাউনে পথ দুর্ঘটনা, দুই বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর, আহত ২

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ