রাজ্যপালের বিরুদ্ধে বিল আটকে রাখার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য, শুনবেন প্রধান বিচারপতি

রাজ্যের অভিযোগ, বাংলার উন্নতি কল্পে সরকার প্রণীত ৮টি বিল আটকে রেখেছেন রাজ্যপাল। সেই অভিযোগ সংক্রান্ত মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকার(West Bengal State Government) বনাম রাজ্যপালের(Governor of West Bengal) সংঘাত দীর্ঘদিন ধরে চলছে। এবার সেই সংঘাত নতুন করে পা রাখল সুপ্রিম কোর্টে। নতুন করে বলা হচ্ছে এই কারণে যে কিছুদিন আগেই রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্যপাল ও রাজ্য সরকারের বিবাদে দাঁড়ি টেনে দিয়েছে সুপ্রিম কোর্ট(Supreme Court)। রাজ্যপালের অসাংবিধানি কার্যকলাপকে মান্যতা না দিয়ে সেখানে রাজ্য সরকারের আরও বলা ভাল মুখ্যমন্ত্রীর ইচ্ছাঅনিচ্ছাকে দাম দিয়েছে সুপ্রিম কোর্ট। আর এদিন রাজ্য সরকার নতুন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্যপালের বিরুদ্ধে ৮টি বিল আটকে রাখার অভিযোগ নিয়ে। রাজ্যের অভিযোগ, বাংলার উন্নতি কল্পে সরকার প্রণীত ৮টি বিল আটকে রেখেছেন রাজ্যপাল। আর এ কাজ করে তিনি শুধু সংবিধানের বিধানই ভাঙেছেন না, সুশাসনের ক্ষেত্রে প্রতিকূলতাও তৈরি করছেন। জানা গিয়েছে, সুপ্রিম কোর্ট সেই মামলা গ্রহণ করেছে এবং দেশের তথা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি(Chief Justice of India) ডি ওয়াই চন্দ্রচূড়(D Y Chandrachud) নিজে এই মামলা শুনবেন।

বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের(C V Ananda Bose) বিরুদ্ধে বার বার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই সরবতার কারণ রাজ্যপালের খামখেয়ালী মতো অসাংবিধানিক সব আচরণ ও সিদ্ধান্ত তথা পদক্ষেপ। নির্বাচিত সরকারকে ঠুঁটো জগন্নাথ বানিয়ে রাজ্যপাল পদ্মপাল হয়ে বাংলায় অস্থিরতা তৈরি করছেন বলেও অভিযোগ তৃণমূলের। এই অবস্থায় উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট রাজ্যের পাশে দাঁড়িয়েছে, রাজ্যপালের পাশে নয়। আবার কেন্দ্র সরকার রাজ্যের অনুমতির তোয়াক্কা না করে একের পর এক কেন্দ্রীয় এজেন্সি দিয়ে নানান ঘটনা ঘটাচ্ছে সেই সংক্রান্ত অভিযোগ নিয়ে রাজ্য সুপ্রিম কোর্টে যে মামলা ঠুকেছিল, সেটাই দেশের শীর্ষ আদালত গ্রহণ করেছে। এর সঙ্গে এবার যুক্ত হল রাজ্য বিধানসভায় পাশ হওয়া ৮টি বিল আটকে রাখার মামলাও। এদিন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি রিট আবেদন দায়ের করে বিষয়টি দ্রুত শুনানির আর্জি জানিয়েছিল। সেই আর্জিও মঞ্জুর করেছে আদালত।  

সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে রিট পিটিশন দায়ের করেন আইনজীবী আস্থা শর্মা। তিনি আদালতকে জানিয়েছেন রাজ্যপাল ওই বিলগুলি আটকে রেখে সংবিধানের ২০০ নম্বর বিধি ভঙ্গ করছেন। যা যেকোনও গণতন্ত্রে সুশাসনের বিরোধী এবং রাজ্যের জনকল্যাণের পরিপন্থী। যে ৮টি বিল তিনি আটকে রেখেছেন বলে রাজ্য সরকার অভিযোগ করছে, সেগুলি হল – পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন(সংশোধনী) বিল যা প্রণীত হয়েছিল ২০২২ সালের ১৩ জুন, পশ্চিমবঙ্গ পশু এবং মৎসবিজ্ঞান বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন(সংশোধনী) বিল যা প্রণীত হয়েছিল ২০২২ সালের ১৫ জুন, পশ্চিমবঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন(সংশোধনী) বিল যা প্রণীত হয়েছিল ২০২২ সালের ১৪ জুন, পশ্চিমবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন(দ্বিতীয় সংশোধনী) বিল যা প্রণীত হয়েছিল ২০২২ সালের ১৭ জুন, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান সংক্রান্ত বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন(সংশোধনী) বিল যা প্রণীত হয়েছিল ২০২২ সালের ২১ জুন, পশ্চিমবঙ্গ আলিয়া বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন(সংশোধনী) বিল যা প্রণীত হয়েছিল ২০২২ সালের ২৩ জুন, পশ্চিমবঙ্গ নগর পরিকল্পনা এবং নগরোন্নয়ন বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন(সংশোধনী) বিল যা প্রণীত হয়েছিল ২০২৩ সালের ২৮ জুলাই এবং পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন(সংশোধনী) বিল যা প্রণীত হয়েছিল ২০২৩ সালের ৪ অগস্ট।

এর মধ্যে প্রথম ৬টি আইন বিধানসভায় পাশ হয়েছিল জগদীপ ধনখড় বাংলার রাজ্যপাল থাকাকালীন। শেষ ২টি বিল পাশ করা হয় রাজ্যপাল হিসাবে সি ভি আনন্দ দায়িত্ব গ্রহণের পরে। ৮টি বিলই আপাতত রাজভবনে আটকে রয়েছে বলে অভিযোগ নবান্নের। পুরনো মামলার উদাহরণ টেনে এনে এদিন রাজ্য সরকারের আইনজীবী বলেছেন, এর আগে সরকার প্রণীত বিল আটকে রাখার জন্য দেশের শীর্ষ আদালত ৩ রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে রায় দিয়েছিল। তেলঙ্গনা এবং পঞ্জাবের রাজ্যপালকে সুপ্রিম কোর্ট বলেছিল অবিলম্বে আটকে রাখা বিল ফেরত পাঠাতে। গত বছর তামিলনাড়ু এবং কেরলের রাজ্যপালেরও সমালোচনা করেছিল সুপ্রিম কোর্ট বিল আটকে রাখার জন্য। নবান্ন সেই সমস্ত উদাহরণ টেনে এনে রাজ্যপালের বিল আটকে রাখার বিষয়টি পেশ করেছে সুপ্রিম কোর্টে। জানিয়েছে, ২০২২ সাল থেকে ওই ৮টি বিল পড়ে রয়েছে রাজভবনে।     

হরমুজে প্রণালিতে ভয়াবহ অগ্নিকাণ্ড! জল মাইনে ধাক্কা সুপারট্যাঙ্কারের, কড়া হুঁশিয়ারি ইরানের

জমে যাবে সন্ধ্যার চায়ের আড্ডা, বানান মুচমুচে ভুট্টার পকোড়া

ক্যামাক স্ট্রিট ইস্যুতে FIR-এর অনলাইন কপি নিয়ে পুলিশকে পালটা ইমেল অভিষেকের

ধর্ষণে অভিযুক্ত ক্রিকেটার অভিষেক পোড়েলের দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টের

‘তৃণমূল আমলে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছিল,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

গরমে স্বস্তি পেতে ঘরেই বানান ডাবের পুডিং, স্বাদে মন ভরবে এক চামচেই

৫৭ বছরের রেকর্ড ভেঙে দলীপ ট্রফিতে নতুন নজির গড়লেন বৈভব

ভাত রুটির সঙ্গে জমবে দারুণ, সহজেই বানিয়ে ফেলুন আচারি পালংশাক

দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি, বাসের মধ্যে গণধর্ষণের শিকার নাবালিকা ছাত্রী

Nepal Flash Flood: ‘নিখোঁজদের উদ্ধারের আপ্রাণ চেষ্টা চলছে,’ জানালেন চিনের প্রেসিডেন্ট জিনপিং

শিয়ালদহ স্টেশনের বাইরে ফুডপ্লাজায় আগুন, আতঙ্কে ছুটোছুটি নিত্যযাত্রীদের

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরা এড়ালেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন

নেপালের বিপর্যয়ে নিখোঁজ মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ভি শিবজ্ঞানম

‘বেশি চিকেনের পিস নিয়েছিস কেন?’ বচসা থেকে বন্ধুকে খুনের অভিযোগ