কলকাতা হাইকোর্টের ৯জন অস্থায়ী বিচারপতিকে স্থায়ী করল না সুপ্রিম কোর্টের কলেজিয়াম

সুপ্রিম কোর্টের কলেজিয়াম কলকাতা হাইকোর্টের কলেজিয়ামের পাঠানো ৯জন অস্থায়ী বিচারপতির নামই স্থায়ী বিচারপতি হিসাবে প্রত্যাখান করে দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নজীরবিহীন ঘটনা বললেও বড় কম বলা হয়। কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) কোনও আইনজীবীই মনে করতে পারছেন না শেষ কবে এই ঘটনা ঘটেছে। সাধারণত দেশের কোনও হাইকোর্টে কাউকে অস্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগ করার ২ বছর বাদে তাঁকে স্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগ করা হয়। কিন্তু সেখানেই সুপ্রিম কোর্টের কলেজিয়াম(The Collegium of the Supreme Court) বেনজির পদক্ষেপ করল। কলকাতা হাইকোর্টের কলেজিয়াম ৯জন অস্থায়ী বিচারপতির(9 Additional Judges) নাম পাঠিয়েছিল সুপ্রিম কোর্টের কলেজিয়ামে। নিয়মানুসারে দেশের কোনও রাজ্যের হাইকোর্টের কলেজিয়াম থেকে পাঠানো অস্থায়ী বিচারপতিদের নামের মধ্যে থেকে কয়েকজনকে বেছে স্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগের জন্য বেছে নেয় সুপ্রিম কোর্টের কলেজিয়াম। তারপর সেই নামেই চূড়ান্ত ছাড়পত্র দেয় দেশের আইন মন্ত্রক। কিন্তু সুপ্রিম কোর্টের কলেজিয়াম সবাইকে চমকে দিয়ে কলকাতা হাইকোর্টের কলেজিয়ামের পাঠানো ৯জন অস্থায়ী বিচারপতির নামই স্থায়ী বিচারপতি হিসাবে বেছে নেওয়ার ক্ষেত্রে প্রত্যাখান করে দিয়েছে।

কলকাতা হাইকোর্টের কলেজিয়াম যে ৯জন অস্থায়ী বিচারপতির নাম হাইকোর্টে স্থায়ী বিচারপতি করার জন্য সুপ্রিম কোর্টের কলেজিয়ামে পাঠিয়েছিল তাঁরা হলেন বিচারপতি বিশ্বরূপ চৌধুরী, বিচারপতি পার্থসারথি সেন, বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস, বিচারপতি উদয় কুমার, বিচারপতি অজয় কুমার গুপ্ত, বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্য, বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়, বিচারপতি অপূর্ব সিনহা রায় এবং বিচারপতি মহম্মদ সব্বর রশিদি। এদের মধ্যে সব্বর রশিদি ২৬ হাজার মানুষের চাকরি কেড়ে নেওয়ার রায় প্রদানের অংশিদার হয়েছিলেন। কেননা কলকাতা হাইকোর্টের যে বেঞ্চ ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের প্যানেল বাতিল করে প্রায় ২৬ হাজার মানুষের চাক্লরি কেড়ে নিয়েছিল সেই বেঞ্চের বিচারপতি হিসাবে ছিলেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সব্বর রশিদি(Justice Md Shabbar Rashidi)। আবার বিচারপতি অপূর্ব সিনহা রায়(Justice Apurba Sinha Ray) সন্দেশখালির ঘটনা নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিলেন কলকাতা হাইকোর্টে। এখন সুপ্রিম কোর্টের কলেজিয়াম এই ২ বিচারপতি সহ বাকি ৭জন বিচারপতিকেই স্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগ করার কলকাতা হাইকোর্টের কলেজিয়ামের প্রস্তাব খারিজ করে দিল। পরিবর্তে এই ৯জন বিচারপতিকেই নতুন করে ১ বছরের জন্য অস্থায়ী বিচারপতি হিসাবে কলকাতা হাইকোর্টেই নিয়োগ করেছে। আগামী ৩১ অগস্ট থেকে সেই নিয়োগ কার্যকর হবে।

উল্লেখ্য কলকাতা হাইকোর্টে মামলার পাহাড় জমে থাকলেও তুলনামূলক ভাবে অনেক কম বিচারপতি রয়েছেন। এই অবস্থায় গত ২৯ এপ্রিল কলকাতা হাইকোর্টের কলেজিয়াম ৯জন অস্থায়ী বিচারপতির নাম সুপ্রিম কোর্টের কলেজিয়ামে পাঠায় স্থায়ী বিচারপতি হিসাবে কলকাতা হাইকোর্টে নিয়োগের জন্য। কিন্তু সুপ্রিম কোর্টের কলেজিয়াম সেই প্রস্তাব খারিজ করে দেওয়ায় কলকাতা হাইকোর্টে বিচারপতির অভাব রয়েই গেল। এই ঘটনার জেরে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সি ভি আনন্দ বোস কেউই কোনও প্রতিক্রিয়া দেননি। একাধিক ঘটনা ও রায়কে ঘিরে গত কয়েক বছরে কলকাতা হাইকোর্ট বার বার সংবাদের শিরোনামে উঠে এসেছে। এমনকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ও কলকাতা হাইকোর্টের নানা ঘটনা নিয়ে তাঁর অসন্তোষ আকারে ইঙ্গিতে বার বার বুঝিয়ে দিয়েছেন। তবে এতকিছুর মধ্যে কিন্তু সব থেকে চর্চিত ঘটনা হয়ে উঠেছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচারপতি পদ থেকে স্বেচ্ছা অবসর নিয়ে কেন্দ্রের শাসক দল বিজেপিতে যোগদান, তাঁদের হয়ে লোকসভা নির্বাচনে লড়াই করা এবং বর্তমানে সাংসদ হিসাবে কাজ করার ঘটনা। অস্বীকার করার উপায় নেই এই ঘটনা কিছুটা হলেও বিচারব্যবস্থার নিরপেক্ষতাকে ধাক্কা দিয়েছে।

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

দোকান থেকে কেনার দিন শেষ, মাত্র কয়েকটা উপকরণে বাড়িতে বানান হরলিক্স

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

ছোটবেলায় বাবা-মাকে হারানো আমনই দেশকে এনে দিলেন সোনা

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি